advertisement

পাকিস্তানে অভিনেত্রী জেবাকে নিয়মিত মেসেজ করতেন ঋষি! কী লিখতেন?

Last Updated:

হেনা ছবিতে ঋষি কাপুরের বিপরীতে জেবা বখতিয়ার আলাদা করে নজর কেড়েছিলেন ৷

#মুম্বই: সালটা ১৯৯১ ৷ রাজ কাপুর বলিউডে নিয়ে আসলেন পাকিস্তানের জেবা বখতিয়ারকে ৷ ছবির নাম হেনা ৷ শোনা যায়, বিমানসেবীকা জেবাকে প্লেনে দেখেই পছন্দ করেছিলেন রাজ কাপুর৷ তবে পুরো ছবিটা শেষ করার আগেই মারা যান তিনি  ৷ বাদ বাকি ছবির দায়িত্ব নিয়েছিলেন রণধীর কাপুর ৷
হেনা ছবিতে ঋষি কাপুরের বিপরীতে জেবা বখতিয়ার আলাদা করে নজর কেড়েছিলেন ৷ প্রশংসাও পেয়েছিলেন ভারতীয় দর্শকদের ৷ তবে বলিউডে বেশি ছবি করা হয়নি তাঁর৷ তাই  নিজের দেশ পাকিস্তানেই ফিরে যেতে হয় জেবাকে ৷
ঋষি কাপুরের মৃত্যুর খবর শুনে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েন জেবা ৷ এক ইংরেজি ওয়েবসাইটকে সাক্ষাৎকার দিতে গিয়ে জেবা বলেন, ‘আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল ঋষির৷ ফোনে, মেসেজে কথাও বলতাম ৷ পুরনো কথা সব মনে পড়ে যাচ্ছে ৷ ভাবতেও পারছি না ঋষি নেই ৷’
advertisement
advertisement
জেবার কথায়, ‘তখন আমি একেবারেই নতুন এই ইন্ডাস্ট্রিতে৷ কিন্তু হেনার শ্যুটিংয়ে আমি সেটা বুঝতেই পারিনি৷ ঋষি সব সময় মজা করতেন, হাসাতেন ৷ এরকম একটা মানুষের এরকম মৃত্যু মেনে নিতে পারছি না ৷ খুবই মিস করবো ঋষির ফোন, মেসেজ ৷’
জেবা জানান, ‘যখনই রণবীর কাপুরের সিনেমা মুক্তি পেত, তখনই আমাকে ঋষি ফোন বা মেসেজ করে জানাত ৷ আমিও ছবি দেখে ঋষিকে জানাতাম ছবির কথা... ৷ খুব খুশি হতো ৷ রণবীরকে নিয়ে খুব বড় স্বপ্ন ছিল ঋষির ৷’
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
পাকিস্তানে অভিনেত্রী জেবাকে নিয়মিত মেসেজ করতেন ঋষি! কী লিখতেন?
Next Article
advertisement
IMD Kalbaishakhi Alert: বিকেলেই কালবৈশাখী আসছে...! ৬০ কিমি বেগে উঠবে ঝড়, প্রবল বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি, রবিবার কেমন থাকবে আবহাওয়া? জানাল আলিপুর
বিকেলেই কালবৈশাখী আসছে...! ৬০ কিমি বেগে উঠবে ঝড়, প্রবল বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি, রবি-সোম কেমন থাকবে আবহাওয়া?
  • আজ, শনিবার আরও দুই এক পশলা বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি। থাকছে কালবৈশাখীর সম্ভাবনা।

  • ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়-বজ্রপাত, সঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কা।

  • রবিবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি। রবিবার পর্যন্ত ঝড়বৃষ্টির স্পেল।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement