রেলের ধাক্কায় একের পর হাতি মৃত্যুর জের! চালসা রেল স্টেশনে বিক্ষোভ মিছিল
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
রেলের ধাক্কায় একের পর হাতি মৃত্যুর জের! চালসা রেল স্টেশনে বিক্ষোভ মিছিল
ধুপগুড়ি: রেলের ধাক্কায় লাগাতার হাতি মৃত্যুর ঘটনায় এবার পথে নামল পরিবেশ প্রেমীরা। রবিবার চালসা রেলস্টেশনে হাতি মৃত্যুর ঘটনায় রেল ও বনদফতরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি চালসা রেল স্টেশন চত্বর পরিক্রমা করে। শনিবার অসমে রেলের ধাক্কায় একসঙ্গে এক পাল হাতির মৃত্যুর ঘটনা ঘটে।
আরও পড়ুন: ঠাণ্ডার প্রথম কাঁপুনি, আগুন আর গরম চায়ে ভরসা শহরবাসীর
সম্প্রতি ধুপগুড়ি এলাকায় ট্রেনের ধাক্কায় ২টি হাতির মৃত্যু হয়। লাগাতার ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যুর ঘটনা স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ পরিবেশ প্রেমীরা।
আরও পড়ুন: পরীক্ষা দিতে যাচ্ছিলেন তরুণী, কুয়াশা ফুঁড়ে বাইকে ধাক্কা! পিষে দিল ১০ চাকার ট্রাক
এ দিন চালসার পরিবেশপ্রেমী মানবেন্দ্র দে সরকার, সুমন চৌধুরীর নেতৃত্বে হয় এই বিক্ষোভ মিছিল। রেল ও বনদফতরের সমন্বয়ের অভাবেই এইভাবে হাতির প্রাণ যাচ্ছে বলে এ দিন তাঁরা অভিযোগ করেন। রেলের ধাক্কায় হাতি মৃত্যুর ঘটনা রুখতে রেল ও বনদফতরকে সমন্বয়ের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তারা। এই দিনের এই বিক্ষোভ মিছিলে চালসা আসিহারা ক্যারাটের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
advertisement
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Dec 21, 2025 5:49 PM IST








