advertisement

Rimjhim Mitra: শ্যুটিঙের ফাঁকে এ বার গোবিন্দার সঙ্গে ‘ডিস্কো ও হোটেলে’ রিমঝিম

Last Updated:
কলকাতা : নেপথ্যে উদিত নারায়ণ, অলকা ইয়াগনিকের যুগলবন্দিতে ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ-র আদি অকৃত্রিম ‘কিসি ডিস্কো মেঁ যায়েঁ, কিসি হোটেল মেঁ যায়েঁ’ ৷ সঙ্গে নাচছেন গোবিন্দা এবং রিমঝিম মিত্র (Rimjhim Mitra )৷ ‘ডান্স বাংলা ডান্স’-এর শ্যুটিঙের অবসরে ধরা পড়ল এই ছবি ৷ ‘হিরো নাম্বার ওয়ান’-এর সঙ্গে তাঁর নাচের ভিডিয়ো সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন রিমঝিম ৷
দু’জনের নাচের ভঙ্গিতেই মুগ্ধ নেটিজেনরা৷ লেদার জ্যাকেট ও উত্তরীয়তে গোবিন্দ (Govinda) অনন্য ৷ রিমঝিমে পরনে গোলাপি ও সোনালি জরির শাড়ি ৷ তাঁদের নাচের ভিডিয়ো ইতিমধ্যেই শেয়ার করা হয়েছে ১ হাজার ৭০০ বারের বেশি ৷ মন্তব্য শতাধিক ৷
বর্তমানে ‘ডান্স বাংলা ডান্স’ শোয়ের অন্যতম মেন্টর রিমঝিম ৷ এর আগে তিনি অংশ নিয়েছেন নাচের আর একটি রিয়্যালিটি শো ‘ঝলক দিখলা যা’-এ ৷ অভিনয়ের দিকে রিমঝিম দর্শকমনে দাগ কাটেন ‘বহ্নিশিখা’ ধরাবাহিকে ৷ তাঁকে এখানে দেখা গিয়েছিল প্রতিবাদী দিয়া সরকারের চরিত্রে ৷ পাশপাশি, ‘মন নিয়ে কাছাকাছি’, ‘চেকমেট’, ‘বেহুলা’, ‘অগ্নিপরীক্ষা’, ‘ভূমিকন্যা’-সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি ৷
advertisement
advertisement
ধারাবাহিকের পাশাপাশি রিমঝিম জনপ্রিয় বড় পর্দাতেও ৷ ‘ক্রস কানেকশন’, ‘পাগলু টু’, ‘তিন ইয়ারি কথা’, ‘মহাপুরুষ ও কাপুরুষ’, ‘তিন পাত্তি’ এবং ‘এবার শবর’ ধারাবাহিকে তিনি ছিলেন উল্লেখযোগ্য অভিনেত্রী ৷
অভিনয়ের পাশাপাশি রিমঝিম রাজনৈতিক আঙিনাতেও পরিচিত মুখ ৷ ২০১৯ সালে তিনি যোগ দেন বিজেপি-তে ৷ সে বার উপনির্বাচনের প্রচারে গিয়ে আক্রান্ত হওয়ার অভিযোগ আনেন তিনি ৷ এর পর চলতি বছরের বিধানসভা নির্বাচন ঘিরে একাধিক বাক-বিতর্কে জড়িয়ে পড়েছিলেন রিমঝিম ৷
advertisement
‘কৃষ্ণকলি’-র ‘দিশা’ এবং ‘তিতলি’-র ‘সুনয়না’-র পাখির চোখ আপাতত কাজ ৷ পাল্লা দিয়ে কাজ করছেন ধারাবাহিক ও রিয়্যালিটি শো-এর মঞ্চে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rimjhim Mitra: শ্যুটিঙের ফাঁকে এ বার গোবিন্দার সঙ্গে ‘ডিস্কো ও হোটেলে’ রিমঝিম
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement