advertisement

Vijay Deverakonda-Rashmika Mandanna : ‘তবে কি এক ছাদের তলায় থাকছেন বিজয়-রশ্মিকা!’ তুমুল জল্পনার মাঝে অবশেষে মুখ খুললেন অভিনেত্রী নিজেই

Last Updated:

সম্প্রতি রশ্মিকার একটি পোস্ট ঘিরেই ফের চর্চায় 'গীতা-গোবিন্দম' জুটি৷ ভক্তদের দাবি তাঁরা একঘরে থাকছেন৷

‘তবে কি এক ছাদের তলায় থাকছেন বিজয়-রশ্মিকা!’  তুমুল জল্পনার মাঝে অবশেষে মুখ খুললেন অভিনেত্রী নিজেই
‘তবে কি এক ছাদের তলায় থাকছেন বিজয়-রশ্মিকা!’ তুমুল জল্পনার মাঝে অবশেষে মুখ খুললেন অভিনেত্রী নিজেই
প্রথম ছবির পর থেকেই ইন্ড্রাস্ট্রির অন্দরে অন্যতম চর্চিত জুটি বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানা৷ বলিউড থেকে দক্ষিণ, সিনেমামহলে তারকা যুগলের সম্পর্ক নিয়ে আলোচনা সর্বত্র৷ যদিও জনসমক্ষে এই নিয়ে দুজনের কেউই কখনও মুখ খোলেননি, তবে ভক্তরা তাঁদের সম্পর্কে নিয়ে দারুণ উৎসাহী৷ রীতিমতো গোয়েন্দার ঢঙে তদন্ত চালিয়ে তারা বিজয়-রশ্মিকার সম্পর্কের যোগসূত্র খুঁজে বের করেন৷ তার প্রমান মেলে যুগলের সোশ্যাল মিডিয়ার পাতায় উঁকি দিলে৷ সম্প্রতি রশ্মিকার একটি পোস্ট ঘিরেই ফের চর্চায় 'গীতা-গোবিন্দম' জুটি৷ ভক্তদের দাবি তাঁরা একঘরে থাকছেন৷
মার্চের ৫ তারিখে ছিল রশ্মিকার জন্মদিন৷ জন্মদিনে ভক্তদের উদ্দেশ্যে একটি ভিডিও পোস্ট করেন রশ্মিকা৷ ভক্তদের জন্য তার মিষ্টি বার্তা একেবারে মন ছুঁয়ে যায়৷ তবে কিছু ভক্ত অবশ্য বার্তার পাশাপাশি খেয়াল করেছেন বিশেষ জায়গাটিকে, যেখানে বসে এই ভিডিও বানিয়েছেন রশ্মিকা৷ অনেকেই সেই জায়গার সঙ্গে মিল পেয়েছেন বিজয়ের বাড়ির৷
advertisement
advertisement
বিজয়ের সোশ্যাল মিডিয়ার ছবি, ভিডিও ঘাঁটলে বিজয়কেও দেখা যাবে ওই একই রকম বাড়িতে৷ এই বাড়ি ঘিরেই জল্পনা ছড়ায়, তবে কি এক ছাদের তলাতেই থাকছেন বিজয়-রশ্মিকা? কিছু ভক্ত আবার রশ্মিকার হাতের আংটির কথাও তুলে এনেছেন৷
তবে, এই রহস্যকে গুজব বলে উড়িয়ে দিলেন রশ্মিকা নিজেই৷ ট্যুইটারে খানিকটা মজা করেই তিনি ভক্তদের উদ্দেশ্যে লেখেন "আইওওওও.. এটা নিয়ে বেশি ভেবো না বাবু"৷
advertisement
বিজয়-রশ্মিকার প্রেমের চর্চার মাঝেই উঠে এসেছিল তাঁদের বিচ্ছেদের গুঞ্জনও৷ সম্প্রতি, দক্ষিণী অভিনেতা সাই শ্রীনিবাসের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে জোর চর্চা শুরু হয়৷ অবশ্য এ নিয়ে কোনও মন্তব্য করেননি অভিনেত্রী৷ আপাতত 'ন্যাশনাল ক্রাশ' রশ্মিকা ব্যস্ত তাঁর আগামী ছবি গুলির শ্যুটিং নিয়ে৷ খুব তাড়াতাড়ি আল্লু অর্জুনের সঙ্গে মুক্তি পাবে 'পুষ্পা'র দ্বিতীয় ভাগ, নাম 'পুষ্পা: দ্য রুল'৷ অন্যদিকে আবার রণবীর কাপুরের সঙ্গে 'অ্যানিম্যালে' দেখা যাবে তাঁকে৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Vijay Deverakonda-Rashmika Mandanna : ‘তবে কি এক ছাদের তলায় থাকছেন বিজয়-রশ্মিকা!’ তুমুল জল্পনার মাঝে অবশেষে মুখ খুললেন অভিনেত্রী নিজেই
Next Article
advertisement
Cheetah: ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
  • ঘোষপুকুর বনদফতরে ছাগল টোপ দিয়ে খাঁচা বসানোর কাজ শুরু করা

  • রবিবার, ভোররাতে খাঁচাবন্দি হল চিতাবাঘ

  • পূর্ণবয়স্ক এই চিতাবাঘটিকে স্বাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement