advertisement

Ranveer Singh: বিপাকে 'ধুরন্ধর' স্টার, কোটি কোটি টাকা চেয়ে হুমকি হোয়াটসঅ্যাপ রণবীর সিং-কে, নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হল বাড়ি

Last Updated:

হুমকি মেসেজ পেলেন রণবী সিং

News18
News18
মুম্বই: কাণ্ডটা কি? এবার হুমকি পেলেন খোদ ‘স্পাই’! কোটি কোটি টাকা চেয়ে এল হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ! না, রিল লাইফে নয়! একেবারে রিয়েল লাইফে! বাস্তবেই বিপাকে ‘ধুরন্ধর’ স্টার রণবীর সিং! হুমকিবার্তা পেলেন। একটি হোয়াটসঅ্যাপ ভয়েজ নোটের মাধ্যমে কোটি কোটি টাকা দাবি করা হয়েছে তাঁর কাছে। এর পরই নড়েচড়ে বসে মুম্বই পুলিশ। অভিনেতার বাড়িতে নিরাপত্তারক্ষীদের কড়া বেষ্টনি। পাশাপাশি, কে পাঠাল রণবীরকে মেসেজ? তদন্তে মুম্বই অপরাধদমন শাখা।
জানা যায়, মঙ্গলবার একটি হোয়াটসঅ্যাপ ভয়েস নোটে অভিনেতার কাছে হুমকিবার্তা পাঠানো হয়। সেই বার্তায় কোটি কোটি টাকা চাওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে অভিনেতার তরফ থেকে ঘটনাটি জানানো হয়। মুম্বই পুলিশের দ্বারস্থ হন অভিনেতা। তাঁর বাড়ির সামনে কড়া প্রহরা মোতায়েন করা হয়েছে। সূত্রের খবর, যে হোয়াটসঅ্যাপ পাঠিয়েছে, যে সম্ভবত বিষ্ণোই গ্যাং-এর সদস্য। মুম্বই পুলিশ সূত্রে খবর, সম্প্রতি রণবীর সিংয়ের ফোনে একটি ভয়েস নোট আসে। সেখানে কয়েক কোটি টাকা দাবি করা হয়। বিষয়টি জানাজানি হতেই নড়েচড়ে বসেছে দাদর থানা। রণবীর-দীপিকার বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে উর্দিধারী পুলিশ। দম্পতি নিজেরাও ৬জন সশস্ত্র নিরাপত্তারক্ষী নিয়োগ করেছেন।
advertisement
advertisement
আতঙ্ক যেন পিছু ছাড়ে না বলিউডের! হালে সলমন খান থেকে শুরু করে রোহিত শেট্টিকে নিশানা করেছে বিষ্ণোই গ্যাং। ছাড় পাননি কপিল শর্মাও। গভীর রাতে একের পর এক গুলি চলল পরিচালক রোহিত শেট্টীর বাড়ির সামনে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরপর চার বার গুলি চলে।  ২০২৪ সালের এক ভোরে সলমন খানের বান্দ্রার বাড়িতেও একই ঘটনা ঘটেছিল। দুই হামলাকারী চারটি গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে সমাজমাধ্যমে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিশ্ণোইয়ের নেতৃত্বাধীন দল এই গুলিবর্ষণের দায় স্বীকার করে।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ranveer Singh: বিপাকে 'ধুরন্ধর' স্টার, কোটি কোটি টাকা চেয়ে হুমকি হোয়াটসঅ্যাপ রণবীর সিং-কে, নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হল বাড়ি
Next Article
advertisement
New Guidelines For Vande Mataram: ‘বন্দে মাতরম’ নিয়ে নতুন নির্দেশিকা প্রকাশ কেন্দ্রের, জাতীয় সঙ্গীতের আগেই গাইতে হবে জাতীয় গান, উঠে দাঁড়ানোও বাধ্যতামূলক
‘বন্দে মাতরম’ নিয়ে নতুন নির্দেশিকা প্রকাশ কেন্দ্রের, গাইতে হবে জাতীয় সঙ্গীতের আগে
  • জাতীয় সঙ্গীতের আগে গাইতে হবে জাতীয় গান ‘বন্দে মাতরম’

  • সরকারি অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ গাওয়ার সময় উঠে দাঁড়ানো বাধ্যতামূলক

  • ‘বন্দে মাতরম’ গানের ৬টি স্তবকই গাওয়া হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement