advertisement

মাঠে নেমে বিরাটকে জড়িয়ে ধরলেন রণবীর সিং !

Last Updated:
#মুম্বই: একসময় অনুষ্কার প্রেমে হাবুডুবু খেয়েছিলেন রণবীর সিং ৷ অনুষ্কা আর রণবীরকে নিয়ে গুঞ্জন ছিল তুঙ্গে ৷ এখন সব পুরনো কাসুন্দি ৷ অনুষ্কার সঙ্গে সাত পাকে বাঁধা পড়ে আপাতত সুখেই আছেন বিরাট ও অনুষ্কা ৷ অন্যদিকে, দীপিকার সঙ্গে বিয়ে করে দারুণ খুশি রণবীরও ৷ তাই পুরনো কাব্য এখনও সত্যিই বেশ পুরনো ৷ কিন্তু এরই মাঝে উঁকি দিল এক ফ্যান বয়ের ছবি !
ব্যাপারটা হল, বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে লন্ডনে হাজির ছিলেন রণবীর সিংও ৷ স্টেডিয়ামে, কমেন্ট্রি বক্সে রণবীরের উপস্থিতি ছিল উজ্জ্বল ৷ ঠিক এরই মাঝে সুযোগ পেয়ে মাঠে নেমে পড়লেন রণবীর সিং ৷ আর মাঠে নেমেই সোজা বিরাটের সামনে ৷
বিরাটের একেবারে জব্বর ফ্যান রণবীর সিং ৷ তাই বিরাটকে সামনে পেয়ে জড়িয়ে ধরলেন তিনি ৷ সেই ছবিই সম্প্রতি ট্যুইট করেছেন রণবীর ৷ ছবি ট্যুইট করে রণবীর লিখেছেন, ‘আমি ছোটবেলা থেকেই ক্রিকেট খেলার দারুণ ফ্যান ৷ আমি এই খেলার সঙ্গে ইমোশনালভাবে জড়িত ৷ আমি অপেক্ষা করে আছি সেই দিনটার জন্য যখন ভারত বিশ্বকাপ হাতে তুলবে ৷ আর সেটা হবেই, কারণ ভারতের সঙ্গে এবার বিরাট কোহলি রয়েছেন !’
advertisement
advertisement
virat
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
মাঠে নেমে বিরাটকে জড়িয়ে ধরলেন রণবীর সিং !
Next Article
advertisement
Purba Bardhaman News: অনুুপ্রেরণা বাবা-মা, দ্বিতীয় বারের চেষ্টায় জয়েন্টে রাজ্যে প্রথম ভাতারের কুন্তল!
অনুুপ্রেরণা বাবা-মা, দ্বিতীয় বারের চেষ্টায় জয়েন্টে রাজ্যে প্রথম ভাতারের কুন্তল!
  • কঠোর পরিশ্রমের যে কোনও বিকল্প নেই তা দেখিয়ে দিলেন পূর্ব বর্ধমানের ভাতারের কুন্তল। প্রথম বছরে আশানুরূপ সাফল্য আসেনি। হতাশ না হয়ে আবারও পরীক্ষায় বসেছিল সে। এবার মিলল আশাতীত সাফল্য। এবারের সর্বভারতীয় জয়েন্টে রাজ্যে প্রথম হয়েছে কুন্তল।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement