advertisement

রণবীর দেখলেন, রণবীর-দীপিকার ‘তামাশা’!

Last Updated:

চোখের সামনে প্রেমিকা, প্রেম করছে তার পুরনো প্রেমের সঙ্গে, এটা কি প্রেম? নাকি অন্য কিছু! নতুন প্রেমিকের প্রশ্ন উঠছে মনে, বুকের বা দিকটায় হালকা ব্যথা ৷ তবুও মুখে হাসি হাসি ভাব৷ লোকজন কী বলবে? শক্তপোক্ত পুরুষ মানুষের চোখে জল! এই সবই হয়তো ভাবছিলেন রণবীর সিং ৷

#মুম্বই: চোখের সামনে প্রেমিকা, প্রেম করছে তার পুরনো প্রেমের সঙ্গে, এটা কি প্রেম? নাকি অন্য কিছু! নতুন প্রেমিকের প্রশ্ন উঠছে মনে, বুকের বা দিকটায় হালকা ব্যথা ৷ তবুও মুখে হাসি হাসি ভাব৷ লোকজন কী বলবে? শক্তপোক্ত পুরুষ মানুষের চোখে জল! এই সবই হয়তো ভাবছিলেন রণবীর সিং ৷ পাশে ছিলেন দীপিকা পাড়ুকোন আর রণবীর কাপুর৷ অন্ধকারে মোড়া সিনেমা হলে, পাশাপাশি তিন চেয়ারে, মাঝে দীপিকা দু’পাশে দুই রণবীর আর পর্দায় ইমতিয়াজের ‘তামাশা’!
কান্ডটা ঠিক এরকমই ঘটল ৷ দুই রণবীরকে সঙ্গে নিয়ে সিনেমা হলে ‘তামাশা’ ছবির স্পেশাল স্ক্রিনিং দেখে ফেললেন রণবীর সিং, দীপিকা ও রণবীর কাপুর ৷ ছবি দেখে বেরিয়ে উচ্ছ্বসিত হয়ে রণবীর সিং বললেন, ‘দীপিকা দারুণ ৷ ছবিও দারুণ ৷ তামাশা মাস্ট ওয়াচ!’ তবে ছবিতে রণবীর কাপুর কেমন, তা যেন এড়িয়েই গেলেন রণবীর সিং ৷ হয়তো, সিনেমা হলে দীপিকার পাশে রণবীর থাকা নিয়েই মনে মনে আপত্তি পুষে রেখেছিলেন রণবীর সিং৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
রণবীর দেখলেন, রণবীর-দীপিকার ‘তামাশা’!
Next Article
advertisement
Mamata Banerjee-Abhishek Banerjee Meeting: কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
  • দুপুর তিনটের পর থেকে এই বৈঠক হয় কালীঘাটের বাড়িতে

  • বিধানসভা ভোটের প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, সূত্রের খবর

  • পাশাপাশি রাজ্যসভা ভোটের প্রাথী নিয়েও আলোচনা বলেই সূত্রের খবর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement