advertisement

তাঁর বিতর্কিত শো- বয়কট করেছেন বলে দাবি বলিউড তারকাদের একাংশের! এবার খোদ রণবীর আনলেন গুরুতর অভিযোগ

Last Updated:

যদিও সম্প্রতি আবারও কামব্যাক করেছেন রণবীর এলাহাবাদিয়া। তিনি আবার নিজের পডকাস্ট শুরু করেছেন। বোমান ইরানি, শ্রুতি হাসান এবং তারা সুতারিয়ার মতো তারকারা ইতিমধ্যেই অতিথি হিসেবে তাঁর শোয়ে উপস্থিত হয়েছেন।

 রণবীর এলাহাবাদিয়া
 রণবীর এলাহাবাদিয়া
চলতি বছরের গোড়ার দিকে ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ বিতর্কে উত্তাল হয়েছিল গোটা দেশ। সেই সময় কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল রণবীর এলাহাবাদিয়াকে। এদিকে বলিউডের বহু তারকাই দাবি করেছেন যে, বিতর্কিত ওই শোয়ে উপস্থিত হওয়ার আমন্ত্রণ পেয়েও তা নাকচ করে দিয়েছেন। যদিও রণবীর এলাহাবাদিয়া দাবি করেছেন, ওই তারকাদের মধ্যে বেশিরভাগকেই কোনও রকম আমন্ত্রণ জানায়নি তাঁর টিম।
আসলে ওই বিতর্কের পরে যেসব বিষয়ের সম্মুখীন হতে হয়েছে, সেই বিষয়গুলি নিয়েই সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বক্তব্য রেখেছেন রণবীর তথা ‘বিয়ার বাইসেপস’। তিনি এ-ও স্বীকার করে নিয়ে জানিয়েছেন যে, বলিউডের অভিনেতা-অভিনেত্রীদের এহেন দাবিতে তিনি যারপরনাই ক্ষুব্ধ এবং হতাশ হয়েছেন।
প্রফুল্ল গর্গকে দেওয়া সাক্ষাৎকারে রণবীর বলেন যে, “একে অপরের সঙ্গে প্রতিযোগিতার একটা হিড়িক যেন পড়ে গিয়েছিল। কিছু তারকা দাবি করেছিলেন যে, তাঁরা ওই শোয়ের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। আর আসল সত্যিটা হল, আমরা কখনওই ওঁদের আমন্ত্রণ জানাইনি। এই পরিস্থিতিতে সাধারণ ভাবে আমি মানুষের উপর রেগেই যাই। কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে, আমি যে পরিস্থিতিটার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, সেটা আমার নিজের কর্মের ফলেই ভোগ করতে হচ্ছিল।”
advertisement
advertisement
ওই পডকাস্টার আরও বলেন যে, “আমি তো আর অতীতকে বদলে দিতে পারি না। কিন্তু ভবিষ্যৎকে পরিবর্তন করতে পারি। একটা দুর্ধর্ষ ৬ বছরের পডকাস্টিং সফরের পরে আমায় জোর করে বিরতি নিতে হয়েছে। আমি শুধু মুভ অন করার চেষ্টা করছি। আমি প্রচুর মানুষকে ক্ষমা করে দেওয়ার চেষ্টাও করেছি, এমনকী নিজেকেও! আর এতে আমি অনেকটাই সফল হয়েছি।”
advertisement
প্রসঙ্গত চলতি বছরের গোড়ার দিকে ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এর একটি এপিসোডের কারণে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন রণবীর এলাহাবাদিয়া। আসলে তিনি এক প্রতিযোগীকে খুবই অশ্লীল ইঙ্গিতপূর্ণ এবং আপত্তিকর এক প্রশ্ন করে বসেছিলেন। ওই প্রতিযোগীকে রণবীর জিজ্ঞাসা করেন যে, “সারা জীবন ধরে কি আপনি আপনার মা-বাবাকে রোজ শারীরিক ভাবে মিলিত হতে দেখবেন না কি তাঁদের সঙ্গে একবার যোগ দিয়ে তা চিরতরে বন্ধ করিয়ে দেবেন?” রণবীরের এহেন প্রশ্ন শুনে প্যানেলে থাকা অপূর্বা মাখিজা এবং আশিস চঞ্চলানি হেসে ওঠেন। যা অনলাইনে ব্যাপক হইচই ফেলে দিয়েছিল। রণবীর এবং শোয়ের নির্মাতাদের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়েরও করা হয়। যদিও সম্প্রতি আবারও কামব্যাক করেছেন রণবীর এলাহাবাদিয়া। তিনি আবার নিজের পডকাস্ট শুরু করেছেন। বোমান ইরানি, শ্রুতি হাসান এবং তারা সুতারিয়ার মতো তারকারা ইতিমধ্যেই অতিথি হিসেবে তাঁর শোয়ে উপস্থিত হয়েছেন।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
তাঁর বিতর্কিত শো- বয়কট করেছেন বলে দাবি বলিউড তারকাদের একাংশের! এবার খোদ রণবীর আনলেন গুরুতর অভিযোগ
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement