advertisement

ফোটোগ্রাফের সঙ্গে কবিতার কোলাজ, নতুন এক জার্নির গল্প

Last Updated:

ফোটোগ্রাফি ও কবিতাকে মেলানোর চেষ্টা। প্রতিটি ফোটোগ্রাফের সঙ্গে ২-৪ লাইনের সামঞ্জস্যপূর্ণ কবিতা। ফোটোগ্রাফি ও কবিতা প্রতিটিই নিজগুণে স্বতন্ত্র

TRIDIB BHATTACHARYA
#কলকাতা: একটা জার্নির গল্প। বলছেন, দুই বন্ধু। কিছুটা ছন্দে আর কাব্যে, বাকিটা ফোটোগ্রাফে। বলা ভাল, জীবনের এক লিরিক্যাল যাত্রা। সেই যাত্রার কাহিনী এবার বন্দী দুই মলাটে। ২০১৬র ভাবনা বাস্তবের রূপ পেতে চলেছে আগামী ১৮ই জানুয়ারি। রয়েল ক্যালকাটা গলফ ক্লাবে। আশা, বইমেলাতেও আসর জমাবে এই 'যাত্রা'।
রানা বসু পেশায় ফোটোগ্রাফার। দেশবিদেশের বিভিন্ন জায়গার ছবি তুলে ঘুরে বেরানোটাই তাঁর কাজ। আলো-অন্ধকার আর রঙ নিয়ে তাঁর প্যাশন। এগজিবিশন বা প্রফেশনাল কাজে ব্যবহারের বাইরে, যাবতীয় ফোটোগ্রাফ কম্পিউটারের হার্ড-ডিস্ক আর ক্যামেরার মেমরি চিপসেই বন্দী থাকত এতদিন, যদি না দুই বন্ধুর আড্ডায় একদিন আলো-ছায়ার প্রসঙ্গ উঠত।
advertisement
advertisement
দেবাশিস সরকার, পেশায় ...। নেশায় কবি। যদিও নিজেকে কবি বলতে চান না। বলেন ছন্দের কারবারি। বিশ্বাস করেন দুনিয়ায় কিছুই চিরস্থায়ী নয়। তাঁর কবিতাও নয়। তবে লিখতে ভালবাসেন তাই লেখেন।
২০১৬-এ এক কর্পোরেটের কাজ। প্রশংসাও জোটে বিলকুল। মাথায় নড়ে ওঠে নতুন কিছু করার পুরনো ইচ্ছাটা। ফোটোগ্রাফের সঙ্গে কবিতার কোলাজ। আড্ডার সময় বাড়ে দুই বন্ধুর। লক্ষ্য একটাই, ফোটোগ্রাফ আর কবিতা, দুজনেই যেন জ্যান্ত থাকে স্বকীয়তায়। স্টিল ফোটোগ্রাফি যখন কবিতা হয়ে ওঠে, তখন কবিতাও 'ছবি' হয়ে উঠতে পারে।
advertisement
সেই শুরু। টানা তিন বছরের চেষ্টায় তৈরি হল, একটি কিতাব। নাম 'যাত্রা'। অভিধানগত অর্থ যাই হোক না কেন, মূলকথা জীবনের যাত্রা। জীবনের জন্য যাত্রা। জীবনের সঙ্গে যাত্রা। ফোটোগ্রাফি ও কবিতাকে মেলানোর চেষ্টা। প্রতিটি ফোটোগ্রাফের সঙ্গে ২-৪ লাইনের সামঞ্জস্যপূর্ণ কবিতা। ফোটোগ্রাফি ও কবিতা প্রতিটিই নিজগুণে স্বতন্ত্র। আর পাশাপাশি শোনাচ্ছে আরেক কাহিনী। দুই সৃষ্টিশীল মস্তিষ্কের মেলবন্ধনে গড়ে ওঠা এক জার্নির নামই, যাত্রা।
advertisement
পরম্পরা প্রকাশনীর উদ্যোগে পথচলা শুরু ১৮ জানুয়ারি। রয়েল ক্যালকাটা গলফ ক্লাবে মাউন্টব্যাটন হলে। উপস্থিত থাকবেন ওয়াইল্ড লাইফ ফোটোগ্রাফার ও অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, অভিনেতা-গায়ক সাহেব চট্টোপাধ্যায়।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ফোটোগ্রাফের সঙ্গে কবিতার কোলাজ, নতুন এক জার্নির গল্প
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement