advertisement

Raju Srivastav: অবস্থা এখনও সঙ্কটজনক, হাসপাতালে ভেন্টিলেটরেই রাজু শ্রীবাস্তব

Last Updated:

তাঁর অবস্থা এখনও সঙ্কটজনক বলেই জানিয়েছেন চিকিৎসকরা ৷ হাসপাতালে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে রাজুকে ৷

মুম্বই: হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় হাস্যকৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তব (Raju Srivastav)। জিমে শরীরচর্চা করার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন বছর ৫৮-র এই শিল্পী। কিছু ক্ষণের মধ্যেই চেতনা হারিয়ে ফেলেন তিনি। দিল্লির এইমসে এখন চিকিৎসাধীন রাজু ৷ তাঁর অবস্থা এখনও সঙ্কটজনক বলেই জানিয়েছেন চিকিৎসকরা ৷ হাসপাতালে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে রাজুকে ৷
ইমার্জেন্সিতে ভর্তি করার পর দু’বার কার্ডিওপালমোনারি রিসাসিটেশন দেওয়া হয়েছে। সিপিআর একটি লাইফ সেভিং কৌশল যা মূলত হার্ট অ্যাটাকের ক্ষেত্রে ব্যবহার করা হয়।
advertisement
সূত্রের খবর, রাজু শ্রীবাস্তবের অবস্থা সঙ্কটজনক হওয়ায় হাসপাতালেই রয়েছেন তাঁর স্ত্রী ৷ হাসপাতালে আসতে শুরু করেছেন পরিবারের অন্যান্য সদস্যরাও ৷ সবার মুখে হাসি ফোটানো রাজু যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সেই কামনা করছেন তাঁর ভক্তরা ৷
advertisement
রাজু শ্রীবাস্তবের চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক ডা.গুপ্ত জানিয়েছেন, অভিনেতার হৃদযন্ত্রের মূল ধমনীতেই একশো শতাংশ ব্লক পাওয়া গিয়েছে৷ ধমনীকে সচল করতে সেখানে স্টেন্ট বসানো হয়েছে ৷ কিন্তু রাজু শ্রীবাস্তবের রক্তচাপ খুবই কম ৷ ফলে আগামী ৪৮ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন ওই চিকিৎসক- ৷
চিকিৎসকরা জানাচ্ছেন, সাধারণত অ্যাঞ্জিওপ্লাস্টি করার পরে এই ধরনের রোগীদের শারীরিক অবস্থার উন্নতি হয় ৷ তাঁদের সাধারণ ওয়ার্ডেও দিয়ে দেওয়া হয় ৷ কিন্তু রাজুর ক্ষেত্রে তাঁর রক্তচাপ নিয়ন্ত্রণে আসছে না ৷ নিজে থেকে শ্বাসপ্রশ্বাসও নিতে পারছেন না অভিনেতা ৷ সেই কারণে তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখতে হয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Raju Srivastav: অবস্থা এখনও সঙ্কটজনক, হাসপাতালে ভেন্টিলেটরেই রাজু শ্রীবাস্তব
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement