advertisement

Raju Srivastav Update: অত্যন্ত সঙ্কটজনক রাজু শ্রীবাস্তব, রয়েছেন ভেন্টিলেশনে! প্রার্থনা করছেন ভক্তরা

Last Updated:

রাজু শ্রীবাস্তবের অবস্থা সঙ্কটজনক হওয়ায় হাসপাতালেই রয়েছেন তাঁর স্ত্রী৷ হাসপাতালে আসতে শুরু করেছেন পরিবারের অন্যান্য সদস্যরাও৷

সুস্থ হয়ে উঠুন রাজু, প্রার্থনা ভক্তদের৷
সুস্থ হয়ে উঠুন রাজু, প্রার্থনা ভক্তদের৷
#দিল্লি: কমেডিয়ান রাজু শ্রীবাস্তবের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক৷ এই মুহূর্তে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে কৌতূক শিল্পীকে৷ এ দিন সকালেই জিমে ওয়ার্ক আউট করার সময় হৃদরোগে আক্রান্ত হন রাজু৷ সঙ্গে সঙ্গে তাঁকে দিল্লি এইমস-এ নিয়ে গিয়ে ভর্তি করা হয়৷ জরুরি ভিত্তিতে তাঁর হৃদযন্ত্রে দু'টি স্টেন্ট বসান চিকিৎসকরা৷ কিন্তু তার পরেও শিল্পীর শারীরিক অবস্থায় সেভাবে উন্নতি দেখা যায়নি৷
সূত্রের খবর, রাজু শ্রীবাস্তবের অবস্থা সঙ্কটজনক হওয়ায় হাসপাতালেই রয়েছেন তাঁর স্ত্রী৷ হাসপাতালে আসতে শুরু করেছেন পরিবারের অন্যান্য সদস্যরাও৷ সবার মুখে হাসি ফোটানো রাজু যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সেই কামনা করছেন তাঁর ভক্তরা৷
advertisement
advertisement
রাজু শ্রীবাস্তবের চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক অনন্য গুপ্ত জানিয়েেছন, অভিনেতার হৃদযন্ত্রের মূল ধমনীতেই একশো শতাংশ ব্লক পাওয়া গিয়েছে৷ ধমনীকে সচল করতে সেখানে স্টেন্ট বসানো হয়েছে৷ কিন্তু রাজু শ্রীবাস্তবের রক্তচাপ খুবই কম৷ ফলে আগামী ৪৮ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন ওই চিকিৎসক৷
চিকিৎসকরা জানাচ্ছেন, সাধারণত অ্যঞ্জিওপ্লাস্টি করার পরে এই ধরনের রোগীদের শারীরিক অবস্থার উন্নতি হয়৷ তাঁদের সাধারণ ওয়ার্ডেও দিয়ে দেওয়া হয়৷ কিন্তু রাজুর ক্ষেত্রে তাঁর রক্তচাপ নিয়ন্ত্রণে আসছে না৷ নিজে থেকে শ্বাস প্রশ্বাসও নিতে পারছেন না অভিনেতা৷ সেই কারণে তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখতে হয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Raju Srivastav Update: অত্যন্ত সঙ্কটজনক রাজু শ্রীবাস্তব, রয়েছেন ভেন্টিলেশনে! প্রার্থনা করছেন ভক্তরা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement