advertisement

আইএফএফআই-তে বাংলার রাজকাহিনীরা

Last Updated:

বাংলার তিন খ্যাতনামা পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায় ও দেবেশ চট্টোপাধ্যায়৷ ২০ নভেম্বর থেকে গোয়ায় অনুষ্ঠিত হতে চলা ৪৬তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ায় এই তিন বাংলা ছবিই আপাতত, বাংলাকে প্রতিনিধিত্ব করবে জাতীয় সিনেমার পর্দায়৷

#কলকাতা:  জাতীয় সিনেমার পর্দায় বাংলার ‘থ্রি মাসকেটিয়ার্স’-এর দারুণ এন্ট্রি! এই দুরন্ত এন্ট্রি নিলেন বাংলার তিন খ্যাতনামা পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায় এবং দেবেশ চট্টোপাধ্যায় ৷  ২০ নভেম্বর থেকে গোয়ায় অনুষ্ঠিত হতে চলা ৪৬তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ায় এই তিন বাংলা ছবিই আপাতত, বাংলাকে প্রতিনিধিত্ব করবে জাতীয় সিনেমার পর্দায়৷
কাঁটাতারের বেড়ায় ভারত-পাকিস্তান বিভাগ ও এক যৌনপল্লীকে প্রেক্ষাপট বানিয়ে তৈরি হয়েছে সৃজিতের ছবি ‘রাজকাহিনী’৷ ছবি মুক্তির পর থেকেই সমালোচকদের তীক্ষ্ম নজরে পড়েছিল সৃজিতের এই ছবি৷ অন্যদিকে মাল্টিপ্লেক্স ও থিয়েটার হলের টানাপোড়েন এবং এক সিনেমা হলের মালিকের গল্প বলে কৌশিকের ‘সিনেমাওয়ালা’৷ থিয়েটার অভিনেত্রী কেয়া চক্রবর্তীর জীবনকে ‘নাটকের মতো’র মধ্যে দিয়ে সেলুলয়েডে ধরেছিলেন দেবেশ চট্টোপাধ্যায়৷
advertisement
শুধু এই তিন ছবিই নয়, এই চলচ্চিত্র উৎসবের ‘প্যানোরামা’ বিভাগে জায়গা করে নিয়েছে, সলমন খান অভিনীত ‘বজরঙ্গী ভাইজান’, পরিচালক নীরজ ঘেয়নের ‘মাসান’ ও পরিচালক চৈতন্য তামাহনের ‘কোর্ট’৷ এই ছবিটি ভারত তরফ থেকে রয়েছে অস্কার দৌড়েও৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
আইএফএফআই-তে বাংলার রাজকাহিনীরা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement