advertisement

Man vs Wild: সুপারস্টার রজনীকান্ত এবার বেয়ার গ্রিলস-এর সঙ্গে অ্যাডভেঞ্চারে! দেখুন

Last Updated:

কর্নাটকের বন্দিপুর টাইগার রিজার্ভে জঙ্গলে রজনীকান্তকে নিয়ে অ্যাডভেঞ্চারে বেরোবেন গ্রিলস৷ ম্যান ভার্সেস ওয়াইল্ড-এর বিশেষ এপিসোডে বেয়ার গ্রিলস-এর সঙ্গে দেখা যাবে রজনীকে৷

#চেন্নাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর এ বার বেয়ার গ্রিলস-এর সঙ্গে অ্যাডভেঞ্চারে যোগ দিচ্ছেন তামিল সুপারস্টার রজনীকান্ত৷ Man Vs Wild-এর স্পেশাল এপিসোডে কঠিন পরিবেশে কী ভাবে সার্ভাভাইভ করতে হয়, রজনীকান্তকে শেখাবেন বেয়ার৷ এর আগে ২০১৯ সালে মোদিকে নিয়ে জিম করবেট ন্যাশনাল পার্কে সার্ভাইভ করা শিখিয়েছেন বেয়ার৷
সূত্রের খবর, কর্নাটকের বন্দিপুর টাইগার রিজার্ভে জঙ্গলে রজনীকান্তকে নিয়ে অ্যাডভেঞ্চারে বেরোবেন গ্রিলস৷ ম্যান ভার্সেস ওয়াইল্ড-এর বিশেষ এপিসোডে বেয়ার গ্রিলস-এর সঙ্গে দেখা যাবে রজনীকে৷ গভীর জঙ্গলে দিনে ৬ ঘণ্টা ধরে চলছে শ্যুটিং৷ ২৭ জানুয়ারি প্রথম দিনের শ্যুটিং হয়ে গিয়েছে৷ বাকি শ্যুটিং মঙ্গলবার হবে৷
advertisement
advertisement
ম্যান ভার্সেস ওয়াইল্ড-এর শ্যুটিংয়ের জন্য অভিনয় থেকে কয়েক দিনের জন্য বিশ্রাম নিয়েছেন রজনীকান্ত৷ পৌঁছে গিয়েছেন মহীশূরে৷ তাঁর ব্যস্ত সময় থেকে ম্যান ভার্সেস ওয়াইল্ড-এর জন্য দু দিন বরাদ্দ করেছেন রজনীকান্ত৷ মহীশূরে একেবারে গভীর জঙ্গলে চলে গিয়েছেন৷
এর আগে হলিউডের তাবড় সুপারস্টার বেয়ার গ্রিলস-এর সঙ্গে ম্যান ভার্সেস ওয়াইল্ডে অ্যাডভেঞ্চারে বেরিয়েছেন৷ এই প্রথম ভারতের সুপারস্টার রজনীকান্তকে নিয়ে অ্যাডভেঞ্চারে বেরচ্ছেন বেয়ার৷
advertisement
দেখুন ভিডিও: রজনীকান্তের সঙ্গে বেয়ার গ্রিলস, দেখুন
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Man vs Wild: সুপারস্টার রজনীকান্ত এবার বেয়ার গ্রিলস-এর সঙ্গে অ্যাডভেঞ্চারে! দেখুন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement