advertisement

মৃত্যুর আগে রাজেশ খান্না ভক্তদের এটাই বলেছিলেন...

Last Updated:

সালটা ১৯৬৫ ৷ বলিউডে একটা ছবিতে সুযোগ পাওয়ার জন্য রীতিমতো লড়াই করে যাচ্ছেন রাজেশ খান্না ৷

#মুম্বই: সালটা ১৯৬৫ ৷ বলিউডে একটা ছবিতে সুযোগ পাওয়ার জন্য রীতিমতো লড়াই করে যাচ্ছেন রাজেশ খান্না ৷ ঠিক সেই সময়ই নতুন ছবির ঘোষণা হতেই অডিশনে অংশ নিলেন রাজেশ খান্না ৷ প্রায় ১০ হাজার অভিনেতার মধ্যে থেকে ৮ জনকে বেছে নেওয়া হয়েছিল ৷ যার মধ্যে ছিলেন রাজেশ খান্নাও ৷ তাঁর প্রথম ছবি ‘আখরি খত’ মুক্তি পায় ১৯৬৬ সালে ৷ সেই ছবি বক্স অফিসে বেশি কিছু করতে না পারলেও, নজরে পরেন রাজেশ ৷ তারপর বাকিটা ইতিহাস ৷ বলিউডের প্রথম সুপারস্টার হয়ে ওঠেন রাজেশ খান্না ৷
আরও পড়ুন
advertisement
১৮ জুলাই ২০১২ সালে মৃত্যু হয় রাজেশ খান্নার ৷ একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, মৃত্যুর কয়েকদিন আগে ভক্ত, প্রিয়জনদের উদ্দেশ্যে একটি মেসেজ রেকর্ড করে যান ৷ আর সেখানেই তিনি জানিয়ে যান, তাঁর ভালো ও মন্দ থাকার কথা ৷
advertisement
রেকর্ডে রাজেশ বলেন,
‘আমি খুবই রঙিন মানুষ ৷ জীবনের প্রত্যেকটি রংই আমার খুব পছন্দের ৷ জীবনে পাওয়া সাফল্য গুলোকে নিয়ে আমি বরাবর ভেবেছি ৷ যে ঘটনা আমাকে দুঃখ দিয়েছে ৷ তাকে বেশিবার মনে করিনি ৷ অনেক কিছু পেয়েছি, এই বলিউড থেকে ৷ অনেক কিছু শিখেছি ৷ যখন থিয়েটার করতাম ৷ তখন একটা সংলাপও বলতে পারতাম না ৷ কিন্তু মনে জেদ ছিল, একদিন অভিনেতা হবই ৷ অনেক স্ট্রাগল করেছি ৷ কারণ, আমার কোনও গডফাদার ছিল না ৷ এই ইন্ডাস্ট্রিতে কোনও আত্মীয় ছিল না ৷ যা করেছি তা নিজেই করেছি ৷ ভক্তদের আর্শিবাদ, শুভেচ্ছা আমাকে এগিয়ে নিয়ে গিয়েছে ৷ আজ জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি৷ মনের কথাগুলো বলতে ইচ্ছে হল ৷ তাই সবাইকে মন খুলে বলে ফেললাম !’
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
মৃত্যুর আগে রাজেশ খান্না ভক্তদের এটাই বলেছিলেন...
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement