advertisement

কেটেছে বেশ কয়েক বছর, তবুও অমলিন রাজেশ খান্না

Last Updated:

বাবুমশাই . . . জিন্দেগি লম্বি নেহি, বড়ি হোনা চাহিয়ে . . . ৷ বিখ্যাত সেই সংলাপ, বিখ্যাত ভঙ্গিতে বলেছিলেন বলিউডের প্রথম সুপারস্টার রাজেশা খান্না . . .

#কলকাতা: বাবুমশাই . . . জিন্দেগি লম্বি নেহি, বড়ি হোনি চাহিয়ে . . . ৷ বিখ্যাত সেই সংলাপ, মন মাতানো ভঙ্গিতে বলেছিলেন বলিউডের প্রথম সুপারস্টার রাজেশা খান্না ৷ সময়ের সঙ্গে সঙ্গেই এই সংলাপের বেড়েছে সত্যতা, বেড়েছে গ্রহণযোগ্যতা ৷ ক্যামেরার সামনে রাজেশ খান্না মানেই যেন কোথায় একটা ভাললাগা, ভালবাসার জায়গা তৈরি হওয়া ৷ ভারতীয় চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছেন তাঁর দক্ষ ও মন ভোলানো অভিনয় দিয়ে ৷ যা হয়ত কখনই হাজার চেষ্টা করে ভোলা সম্ভব নয় ৷
জিন্দেগিকে সফর মে গুজর যাতি মকাম ও ফির নেহি আতে - আনন্দ বক্সীর সুরে, রাহুল দেববর্মনের অনবদ্য সুরে, কিশোর কুমারের কণ্ঠে রাজেশ খান্নার মন মাতানো অভিব্যক্তি ৷ সত্যি কোনও কিছুই যেন আর ফিরে আসেনা যা একবার চলে যায় ৷ ১৯৪২ সালের ২৯ ডিসেম্বরে অমৃতসরে জন্মেছিলেন যতীন খান্না ! অবশ্য তখনও তিনি রাজেশ হয়ে ওঠেননি, হয়ে ওঠেননি বলিউডের রাজেশ খান্না ৷ প্রবল প্রতিযোগিতায় তৈরি করেছিলেন এক নিজস্বতা ৷
advertisement
শুধুই অভিনয় নয়, অভিনয় ছাড়াও রাজনীতি ও চলচ্চিত্র প্রযোজনায় তিনি সমান উজ্জ্বল ছিলেন ৷ পরে অবশ্য রাজনীতির আঙিনায় তাঁকে তেমন ভাবে লক্ষ করা যায়নি ৷ ১৯৬৬ সালে আখরি খত ছায়াছবি দিয়েই বলিউডে যাত্রা শুরু করেছিলেন রাজেশ খান্না ৷ তারপর এক এক করে সাফল্যের নতুন সংজ্ঞা তৈরি করেছিলেন রাজেশ খান্না ৷ হাম দেনো, মেরে জীবন সাথী, আরাধনা, কাটি পতং, বাওয়ারচি, নয়া কদম, আনন্দ সহ একাধিক সুপারহিট ছবি উপহার দিয়েছিলেন দর্শকদের ৷
advertisement
advertisement
পর্দার জীবনের মত তাঁর ব্যক্তিগত জীবনও ছিল বর্ণময় ৷ স্ত্রী ডিম্পলের সঙ্গে জীবনে কখনও চড়াই, কখনও উতরাইয়ের মধ্যে বিভিন্ন বর্ণে তাঁর জীবন কেটেছে ৷ দুই মেয়ে টুইঙ্কেল ও রিঙ্কিই তাঁর পৃথিবী ৷ পরে বড় জামাই তথা বলিউড স্টার অক্ষয় কুমারও তাঁর খুব কাছে এসেছিলেন ৷ এক কথায় বলিউডের প্রথম সুপারস্টার ছিলেন ঘরে বাইরে সব জায়গায়তেই সমান সাবলীল ৷
advertisement
ভারতীয় চলচ্চিত্রে তাঁর অবদানও পেয়েছে স্বীকৃতি একধিক পুরস্কারের সঙ্গে সঙ্গে ২০১৩ সালে পদ্মভূষণে সম্মানিত করা হয়েছিল তাঁকে ৷ মৃত্যুর আগে বেশ কিছুদিন তাঁকে রোগ ভোগও করতে হয়েছিল ৷ ২০১২ সালে মাত্র ৬৯ বছর বয়সে, ঠিক আজকের দিনেই জীবনকে আলবিদা বলেছিলেন বলিউডের সর্বকালের অন্যতম সেরা হ্যান্ডসাম রাজেশ খান্না ৷ আজও দর্শকদের মননে সমান ভাবেই তাঁর উপস্থিতি লক্ষ করা যায় ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
কেটেছে বেশ কয়েক বছর, তবুও অমলিন রাজেশ খান্না
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement