Rahul Arunoday Banerjee: ‘আমিও এই মৃত্যু হাসতে হাসতে হৈ হৈ করেই উদযাপন করতাম...’, তমাল রায়চৌধুরীর প্রয়াণে সুদীপ্তার হাসি নিয়ে ট্রোলারদের বিদ্ধ করা ভিডিও এখনও উজ্জ্বল রাহুলের টাইমলাইনে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Rahul Arunoday Banerjee:
কলকাতা: সাম্প্রতিক বাংলা অভিনয় জগতের অন্যতম প্রতিভাবান তথা জনপ্রিয় অভিনেতা ছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তাঁর নামের পাশে অতীত সংক্রান্ত ক্রিয়াপদ ব্যবহারের দ্বিধা কাটবে না। কারণ এই ঘটনা তথা খবর একটাই আকস্মিক। অভিনেতার বাইরে আরও একাধিক পরিসরে বিস্তৃত ছিলেন তিনি। লেখালেখি, পডকাস্ট-একাধিক ভূমিকায় উজ্জ্বল ছিল তাঁর পদচারণা। নিজের কাজের, পেশার বাইরেও একাধিক বিষয়ে মন্তব্য ছিল ক্ষুরধার এবং প্রয়োজনে কৌতুকমাখা।
সোশ্যাল মিডিয়ার দেওয়ালে এখনও উজ্জ্বল তাঁর উপস্থিতি। কিছু দিন আগেই প্রয়াত হয়েছেন অভিনেতা তমাল রায়চৌধুরী। তাঁর মরদেহে মাল্যদানের সময় হাসিমুখে ছিলেন সুদীপ্তা। সেই নিয়ে সমালোচনা তীব্র হয়। এর পর রাহুল চাঁছাছোলা ভাষায় আক্রমণ করেন সমালোচনাকারীদের। তিনি বলেন, তমাল রায়চৌধুরীর সঙ্গে সুদীপ্তা চক্রবর্তীর কী সম্পর্ক ছিল, সেটা সমালোচকরা জানেন না। প্রাণবন্ত তমালের মৃত্যুকে মজা দিয়েই স্মারক করতে চেয়েছেন তাঁরা। কান্না দিয়ে নয়। মন্তব্য ছিল রাহুলের।
advertisement
advertisement
শ্যুটিঙের জন্য তমাল রায়চৌধুরীকে শেষ শ্রদ্ধার্ঘ্য জানাতে যেতে পারেননি রাহুল। বলেন, তাই হয়তো বেঁচে গিয়েছেন। কারণ তিনিও হাসতে হাসতে হৈ হৈ করেই উদযাপন করতেন সেই চলে যাওয়া। সেটাই তমাল রায়চৌধুরীর মতো অভিনেতার ক্ষেত্রে প্রকৃত শ্রদ্ধার্ঘ্য। তাঁর প্রশ্ন, জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী সুদীপ্তা কি শোকের অভিনয় ফুটিয়ে তুলতে পারতেন না? রাহুলের স্পষ্ট কথা, সুদীপ্তা যেভাবে উদযাপন করেছেন অভিভাবকসম তমাল রায়চৌধুরীর চিরপ্রস্থানকে, সেইভাবেই এই প্রজন্মের অভিনেতারা মনে রাখবেন তাঁকে।
advertisement
আরও পড়ুন : প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তালসারিতে শুটিং করতে গিয়ে তলিয়ে গেলেন অভিনেতা
এই ভিডিও গত ২৪ মার্চ পোস্ট করেন রাহুল। এখনও তাঁর ফেসবুকের পাতায় জ্বলজ্বল করছে ভিডিওটি। কে জানত তার পাঁচদিনের মধ্যে নিজেই চিরঘুমের দেশে পাড়ি দেবেন অভিনেতা নিজেই। বিস্মিত টলিউড স্তব্ধবাক।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 29, 2026 8:10 PM IST










