advertisement

নগ্নতা নিয়ে যন্ত্রণাবিদ্ধ অতীত রোমন্থনে শিরোনামে নায়িকা, কোভিড টিকা নিলেন রাধিকা

Last Updated:

রাধিকার মুখে নীল মাস্ক ৷ ডোরাকাটা টি শার্টের ক্যাজুয়াল পোশাকে রাধিকা তাঁর ডান হাত মুষ্টিবদ্ধ করে আছেন ৷ বাঁ হাতে টিকা নেওয়ার জায়গায় ব্যান্ডেজ-প্রলেপ ৷

কোভিড টিকার প্রথম ডোজ নিলেন রাধিকা আপ্তে ৷ টিকা নেওয়ার পরে নিজের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করলেন অভিনেত্রী ৷ সেখানে দেখা যাচ্ছে রাধিকার মুখে নীল মাস্ক ৷ ডোরাকাটা টি শার্টের ক্যাজুয়াল পোশাকে রাধিকা তাঁর ডান হাত মুষ্টিবদ্ধ করে আছেন ৷ বাঁ হাতে টিকা নেওয়ার জায়গায় ব্যান্ডেজ-প্রলেপ ৷
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে ইতিমধ্যেই বেসামাল ইন্ডাস্ট্রি ৷ কঙ্গনা রানাউত, অর্জুন রামপাল, মনীশ মালহোত্রার মতো অনেক তারকাই আক্রান্ত হয়েছেন কোভিডে ৷ অমিতাভ বচ্চন, সলমন খান, সঞ্জয় দত্ত, হেমা মালিনী, মোহনলাল, জীতেন্দ্র, কমল হাসন-সহ বলিউডের বহু তারকাই ইতিমধ্যে টিকা নিয়েছেন ৷ সেই তালিকায় এ বার যোগ হল রাধিকার নাম ৷
কোভিড আতঙ্কের মধ্যেই সম্প্রতি আলোড়ন তুলেছিল রাধিকার একটি সাক্ষাৎকার ৷ নিজের অতীতে এক যন্ত্রণাবিদ্ধ অধ্যায়ের কথা জানিয়েছিলেন তিনি৷ যন্ত্রণার কেন্দ্রে ছিল ‘ক্লিন শেভেন’ ছবির একটি বিতর্কিত ভিডিয়ো ক্লিপ ৷ নগ্ন অবস্থায় তোলা কিছু নিজস্বী সেখানে ছিল ৷ সকলে ধরে নিয়েছিল, ছবিতে রাধিকাই ছিলেন৷ কারণ তিনি সে সময় অভিনয় করছিলেন ‘ক্লিন শেভেন’ ছবিতে ৷ কিন্তু রাধিকার দাবি, সুদৃষ্টিস্পন্ন যে কোনও ব্যক্তি বলতে পারবেন, বিতর্কিত ক্লিপে তিনি ছিলেন না ৷ কিন্তু তাঁকে সে সময় কদর্য ট্রোলিংয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল ৷ সংবাদমাধ্যমে কী বলা হয়েছিল, সে নিয়ে তিনি ভাবিত নন ৷ কিন্তু তাঁর খারাপ লেগেছিল এই ভেবে যে গাড়ির চালক থেকে চৌকিদার, সকলে তাঁকে ওই নগ্নতার সূত্রে চিনেছিলেন ৷ লজ্জা ও কুণ্ঠায় নিজেকে বন্দি করে রেখেছিলেন চার দেওয়ালের আড়ালে ৷
advertisement
advertisement
পরে অবশ্য এই প্রেক্ষিতে তাঁর দৃষ্টিভঙ্গি পাল্টে গিয়েছিল৷ নিজেই জানিয়েছেন ‘অন্তহীন’-এর নায়িকা ৷ ‘পার্চড’ ছবিতে তাঁকে চিত্রনাট্যের প্রয়োজনে পোশাক খুলতে হয়েছিল৷ তখন অবশ্য তাঁর মনে হয়েছিল, কিছুই লুকিয়ে রাখার নেই ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
নগ্নতা নিয়ে যন্ত্রণাবিদ্ধ অতীত রোমন্থনে শিরোনামে নায়িকা, কোভিড টিকা নিলেন রাধিকা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement