advertisement

মুক্তি পেল প্রফেসর শঙ্কু ও এল ডোরাডো, কারা হাজির ছিলেন প্রিমিয়ারে, ছবি দেখে কী বলছে টলিউড

Last Updated:
Paradip Ghosh
#কলকাতা: সন্ধে ছটা ৷ দক্ষিণের ঝাঁ-চকচকে অভিজাত শপিং মলের মাল্টিপ্লেক্সে ঘোরাফেরা করছেন ভদ্রলোক ৷ সৌজন্য মাখা হাসিটা মুখে ধরা থাকলেও উৎকণ্ঠা ঠিকরে পড়ছে চেহারায় ৷ রাত সাড়ে নটা ৷ মাল্টিপ্লেক্সের সামনে ঠায় বসে সত্তর ছুঁইছুঁই ভদ্রলোক ৷ ততক্ষনে সঙ্গে জুটে গেছেন আরও একজন প্রবীণ ৷ সময় গড়িয়ে রাত পৌনে এগারোটা ৷ সঙ্গী ভদ্রলোককে সঙ্গে নিয়ে মাল্টিপ্লেক্সের গেটে পৌঁছে গিয়েছেন পাঞ্জাবী আর পাজামা পরা সেই সত্তর ছুঁইছুঁই ভদ্রলোক ৷ ভেতর থেকে বেরিয়ে আসা মানুষগুলোর মুখের অভিব্যক্তিতে তাদের মন পড়ার অবিরাম চেষ্টা করছেন দুই শিল্পী ৷ প্রথমজন সন্দীপ রায় ৷ যাঁর পরিচালনায় বইয়ের পাতা থেকে সিলভার স্ক্রিনে আবির্ভাব প্রফেসর শঙ্কুর ৷ আর দ্বিতীয়জন শুভাশিস মুখোপাধ্যায় ৷ সব কিছু ছাপিয়ে পোড়খাওয়া অভিনেতার মতোই ম্যানারিজম দিয়ে আদ্যোপান্ত চরিত্রে ঢুকে পড়েছেন যিনি৷
advertisement
c9f760ad-bc18-482b-b442-6a631dc7758d
advertisement
আসলে বাঙালির শৈশব মানেই তো ফেলুদা , হীরক রাজা , গুপী-বাঘা , প্রফেসর শঙ্কু ৷ সেই প্রফেসরকে সেলুলয়েডের পর্দায় জীবন্ত দেখার লোভ আর কেই বা সামলাতে পারে ! সঙ্গে যখন আবার উপরি পাওনা আমাজনের তিরে ম‍্যানাউসের জঙ্গল , সাও পাওলো কিংবা ব্রাসিলিয়া ৷ বাঙালির ভালো লাগার সবকটা উপাদানের ককটেল সন্দীপ রায়ের 'প্রফেসর শঙ্কু ও এল ডোরাডো' ৷ ছবি হিট ? নাকি ফ্লপ ? সে বিচারের জন্য সমালোচকরা রয়েছেন ৷ কিন্তু ফেলে আসা এক টুকরো শৈশবে ফিরে যেতে গেলে বড়দিনের ছুটিতে নতুন গুঁড় ও জয়নগরের মোঁয়ার পাশে 'শঙ্কু ও এল ডোরাডো' মাস্ট ৷ পরিচালক সন্দীপ রায় বলছিলেন , "আসল পরীক্ষা তো শুক্রবার ৷" ভুল বলেননি টলিউডের বাবুদা " ৷
advertisement
7a62548d-892e-4e23-8807-9a95db8366d0
শঙ্কুর নাম ভূমিকায় ধৃতিমান চট্টোপাধ্যায় যেমন বলছিলেন , " প্রিমিয়ার দেখে ভয়টা কেটে গেছে ৷ তবে চিন্তা তো একটা রয়েই যায় ৷" পর্দার নকুড়বাবু অর্থাৎ টলিউডের ডাকসাইটে অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়ের গলাতেও একই কথার পুনরাবৃত্তি ৷ তবে ওই যে বললাম , বাঙালির শৈশবের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ফেলুদা , প্রফেসর শঙ্কুরা ৷ তাইতো শীতের ছুটিতে চিড়িয়াখানা , জাদুঘর কিংবা বিড়লা তারামণ্ডল দেখার ঠাসা সুচির মধ্যেই জায়গা করে দিতে হবে 'প্রফেসর শঙ্কু ও এল ডোরাডো'-কে ৷ ফেলে আসা দিনগুলো ফিরে পাওয়ার নেশায় নতুন মাত্রা আনবে সন্দীপ রায়ের এই সিনেমা ৷
advertisement
c9d6d0f6-9674-49bd-bbd0-1e7c787fa7f1
ভালো-খারাপের ট্যাগ লাগানোর সময় তো পরে ঢের পাওয়া যাবে ৷ কিন্তু হল থেকে বেরিয়ে তো বুঁদ হয়ে থাকার কথা , ফেলে আসা ছোটবেলার দিনগুলোয় ৷ সব্যসাচী চক্রবর্তী , অনির্বাণ ভট্টাচার্য , কমলেশ্বর মুখোপাধ্যায় , গৌরব-রিধিমা , অনিন্দ্য চট্টোপাধ্যায়রা যেমন বাধ্য ছাত্রের মতো মাত হয়ে থাকলেন প্রফেসরের প্রিমিয়ার ক্লাসে৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
মুক্তি পেল প্রফেসর শঙ্কু ও এল ডোরাডো, কারা হাজির ছিলেন প্রিমিয়ারে, ছবি দেখে কী বলছে টলিউড
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement