advertisement

Priyanka Chopra Jonas : লক্ষাধিক মূল্যের সুরা! জন্মদিনে স্বামী নিকের মহার্ঘ্য উপহার প্রিয়াঙ্কাকে

Last Updated:

সদ্য ৩৯-এর গণ্ডি পার করেছেন দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া জোনাস (Priyanka Chopra Jonas)। জন্মদিনে তাঁর কাছের মানুষ প্রচুর উপহার পাঠিয়েছেন। তবে স্বামী নিক জোনাসের (Nick Jonas) কাছ থেকে পাওয়া উপহার খুব দামি।

#ক্যালিফোর্নিয়া: সদ্য ৩৯-এর গণ্ডি পার করেছেন দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া জোনাস (Priyanka Chopra Jonas)। জন্মদিনে তাঁর কাছের মানুষ প্রচুর উপহার পাঠিয়েছেন। তবে স্বামী নিক জোনাসের (Nick Jonas) কাছ থেকে পাওয়া উপহার খুব দামি। প্রিয়াঙ্কার জন্মদিনে নিক উপহার দিয়েছেন একটি বহুমূল্যের রেড ওয়াইনের বোতল। নিক বর্তমানে আমেরিকায় রয়েছেন। কাজের সূত্রে প্রিয়াঙ্কা লন্ডনে। নিক তাঁর স্ত্রীর জন্মদিনের উপহার হিসাবে ‘১৯৮২ শ্যতো মোতঁ রথসশিল্ড’ কিনে পাঠিয়েছেন। রেড ওয়াইন বোতলটির ছবি প্রিয়াঙ্কা তাঁর Instagram স্টোরিতে শেয়ার করেছেন। ছবিতে রয়েছে ওয়াইন গ্লাস, মোমবাতি ও সাজানো রয়েছে ফুল দিয়ে। প্রিয়াঙ্কা ছবিটির ক্যাপশনে লিখেছেন, “আমি তোমাকে ভালবাসি নিক।”
‘১৯৮২ শ্যতো মোতঁ রথসশিল্ড’ নামের এই ওয়াইনটি বিরল। এর ৭৫০ মিলি বোতলের দাম ১ লক্ষ ৩১ হাজার ৩৭৫ টাকা। শোনা গিয়েছেন, প্রিয়াঙ্কা নিকের ডেটিং শুরু হওয়ার পর থেকেই নিক প্রিয়াঙ্কাকে নানা ধরনের মূল্যবান উপহার দিয়ে নিজের ভালবাসা তুলে ধরেছেন। একটি রেডিও শোতে সাক্ষাৎকার চলাকালীন নিক জানিয়েছিলেন, তাঁদের এনগেজমেন্টের সময়ে প্রিয়াঙ্কার জন্য আংটি তাঁর পছন্দ হচ্ছিল না। সেই জন্য আমেরিকার এক বিখ্যাত জুয়েলারি বিপণনী সংস্থা টিফানি (Tiffany) স্টোর অন্য ক্রেতাদের জন্য বন্ধ করে নিজে একা সেই স্টোরে আংটি পছন্দ করেছিলেন।
advertisement
প্রিয়াঙ্কা একটি অনুষ্ঠানে তাঁর এনগেজমেন্ট রিং রহস্য ফাঁস করেছিলেন। প্রিয়াঙ্কা বলেছেন, “নিকের সঙ্গে আমার প্রথম পরিচয়ের পর, ধীরে ধীরে আমরা ডেটিং শুরু করি। সেই সময় হয় তো কোনও কথোপকথনে আমি নিককে বলেছিলাম আমার যখন এনগেজমেন্ট হবে তখন আমার টিফানির আংটি দরকার। আমার ভাবতেও অবাক লাগে, নিক বিষয়টিকে এত গুরুত্ব দিয়েছে এবং আমার এনগেজমেন্টের সময় আমার জন্য টিফানির রিং নিয়ে এসেছে”।
advertisement
advertisement
প্রিয়াঙ্কা এখন রুশো ব্রাদার্সের স্পাই থ্রিলার সিটাডেলের (Citadel) শুটিং নিয়ে ব্যস্ত। এছাড়াও দ্য ম্যাট্রিক্স ৪ (The Matrix 4), টেক্সট ফর ইউ (Text For You) সহ হলিউডের বেশ কয়েকটি প্রোজেক্টে কাজ করে ফেলেছেন অভিনেত্রী।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Priyanka Chopra Jonas : লক্ষাধিক মূল্যের সুরা! জন্মদিনে স্বামী নিকের মহার্ঘ্য উপহার প্রিয়াঙ্কাকে
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement