advertisement

Prashant Kishore and Shahrukh Khan : বৈঠকে পিকে-শাহরুখ, ভোটকুশলীর মুম্বই-সফর ঘিরে জল্পনা তুঙ্গে

Last Updated:

মুখোমুখি প্রশান্ত কিশোর এবং শাহরুখ খান ৷ মুম্বইয়ে শাহরুখের বাংলো ‘মন্নত’-এ শুক্রবার সন্ধ্যা ৭ টায় তাঁদের সাক্ষাৎ হয় ৷

মুম্বই : মুখোমুখি প্রশান্ত কিশোর (Prashant Kishore) এবং শাহরুখ খান (Shahrukh Khan) ৷ মুম্বইয়ে শাহরুখের বাংলো ‘মন্নত’-এ শুক্রবার সন্ধ্যা ৭ টায় তাঁদের সাক্ষাৎ হয় ৷ এই বৈঠকের পিছনে প্রকৃত কারণ কী, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি ৷ তবে কানাঘুষোয় শোনা যাচ্ছে ভোটকুশলীর জীবন নিয়ে ওয়েবসিরিজ তৈরি করতে চান শাহরুখ ৷ রেড চিলিজ-এর তরফে সেই প্রস্তাবই তাঁকে দেওয়া হচ্ছে ৷ এটা নিছক সৌজন্যসাক্ষাৎ নয় বলেই ধারণা বিভিন্ন মহলে ৷
পাশাপাশি শুক্রবার দুপুরে তিনি এনসিপি প্রধান শরদ পওয়ারের সঙ্গেও সাক্ষাৎ করেন ৷ বাংলা ও তামিলনাড়ুর ভোটপরবর্তী ধন্যবাদজ্ঞাপনকারী সফর বলেই এই পদক্ষেপকে মনে করা হচ্ছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায় ও এম কে স্টালিনের দিকে যে নেতারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাঁদের সকলের সঙ্গেই সাক্ষাৎ করবেন পি কে ৷ তবে রাজনীতির বিশেষজ্ঞদের ধারণা, এর পিছনে ২০২৪-এর লোকসভা নির্বাচনের ভবিষ্যতের সমীকরণও কার্যকর হতে পারে ৷ এটা কি মোদীবিরোধী জোট গড়ে তোলার সলতে পাকানোর প্রস্তুতি? ইতিমধ্যেই উঠে গিয়েছে এই প্রশ্নও ৷
advertisement
বাংলায় ২০২১ বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিপুল জয়ের অন্যতম নেপথ্য-কারিগর প্রশান্ত কিশোর ৷ তবে নির্বাচনের ফলপ্রকাশের পর এই ভোটকুশলী জানিয়েছিলেন তিনি ভোটকৌশল তৈরির কাজ আর করবেন না ৷ রাজনীতির ময়দান ছেড়ে পা রাখবেন অন্য পেশায় ৷ তবে এর পর বিস্তারিতভাবে আর কিছু জানাননি তিনি ৷ আপাতত তাঁর মুম্বই সফর ঘিরে জল্পনা তুঙ্গে ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Prashant Kishore and Shahrukh Khan : বৈঠকে পিকে-শাহরুখ, ভোটকুশলীর মুম্বই-সফর ঘিরে জল্পনা তুঙ্গে
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement