advertisement

Pori Moni: বিচ্ছেদের জল্পনার মধ্যে ফের কাছাকাছি রাজ-পরীমণি, কেসটা কী? ভিডিও ভাইরাল হতেই তোলপাড়

Last Updated:

Pori Moni: একদিকে বিচ্ছেদের জল্পনা,অন্যদিকে একফ্রেমে ধরা দিলেন পরীমণি ও রাজ৷ ভিডিও দেখেই চক্ষু চড়কগাছ হয়েছে নেটিজেনদের৷

বিচ্ছেদের জল্পনার মধ্যে ফের কাছাকাছি  রাজ-পরীমণি, কেসটা কী? ভিডিও ভাইরাল হতেই তোলপাড় নেটদুনিয়া
বিচ্ছেদের জল্পনার মধ্যে ফের কাছাকাছি রাজ-পরীমণি, কেসটা কী? ভিডিও ভাইরাল হতেই তোলপাড় নেটদুনিয়া
বাংলাদেশের অভিনেত্রী পরীমণিকে নিয়ে চর্চা যেন থামছে না৷ হামেশাই শিরোনামে থাকেন অভিনেত্রী৷ সময়টা মোটেই ভাল যাচ্ছে না পরীমণির৷ বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও শরিফুল রাজের বিচ্ছেদ নিয়ে জোরদার চর্চা চলছে ওপার বাংলায়৷ বিচ্ছেদের জল্পনার মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে শোরগোল ফেলে দিয়েছেন অভিনেত্রী৷
একদিকে বিচ্ছেদের জল্পনা,অন্যদিকে একফ্রেমে ধরা দিলেন পরীমণি ও রাজ৷ ভিডিও দেখেই চক্ষু চড়কগাছ হয়েছে নেটিজেনদের৷ ছেলে রাজ্যর ১০ মাস পূর্তি উপলক্ষ্যেই একফ্রেমে ধরা দিয়েছেন রাজ ও পরীমণি৷ ছেলের কারণেই কি দূরত্ব মিটল, উত্তর এখনও অধরা৷
advertisement
advertisement
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ছেলের দশ মাস পূর্তিতে নিজের সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেছেন পরী৷ সেখানেই দু’জনকে পাশাপাশি দেখা গিয়েছে৷ ছেলের বিশেষ দিন কেক কেটে একসঙ্গে উদযাপন করছেন রাজ ও পরী৷ নীল রঙের সালোয়ার কামিজ পরে দেখা গেছে পরীমণিকে এবং কালো রঙের পোশাকে দেখা গেছে রাজকে৷ ছোট রাজ্যর এই ভিডিও শেয়ার করে পরীমণি লেখেন,’আজ রাজ্যের দশ মাস পূর্ন হলো আলহামদুলিল্লাহ। Happy ten months Baajaan!মাসের দশ তারিখটা আমাদের জন্যে অনেক স্পেশাল!ব্যাস এতটুকুই৷’ রাজ ও পরীমণিকে একসঙ্গে দেখে সকলেই চমকে গেছেন৷ তবে কি ফের এক হবেন রাজ ও পরী, তা জানতেই মুখিয়ে রয়েছেন ভক্তরা৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Pori Moni: বিচ্ছেদের জল্পনার মধ্যে ফের কাছাকাছি রাজ-পরীমণি, কেসটা কী? ভিডিও ভাইরাল হতেই তোলপাড়
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement