advertisement

Singer Death: মুহূর্তে সব শেষ...! মাত্র ২৭-এ অকালে চলে গেলেন জনপ্রিয় গায়িকা, বিষ খাইয়ে খুনের অভিযোগ পরিবারের

Last Updated:

Singer Death: ফের দুঃসংবাদ৷ সময়টা মোটেই ভাল যাচ্ছে না৷ মাত্র ২৭ বছর বয়সে থেমে গেল সুরেলা কন্ঠস্বর৷ প্রয়াত হলেন ওড়িশার জনপ্রিয় গায়িকা রুকসানা বানো৷

 ২৭-এ অকালে চলে গেলেন জনপ্রিয় গায়িকা
২৭-এ অকালে চলে গেলেন জনপ্রিয় গায়িকা
ওড়িশা: ফের দুঃসংবাদ৷ সময়টা মোটেই ভাল যাচ্ছে না৷ মাত্র ২৭ বছর বয়সে থেমে গেল সুরেলা কন্ঠস্বর৷ প্রয়াত হলেন ওড়িশার জনপ্রিয় গায়িকা রুকসানা বানো৷ মৃত্যুকালে গায়িকার বয়স হয়েছিল মাত্র ২৭ বছর৷ তাঁর অকাল মৃত্যুতে শোকের ছায়া পড়েছে ওড়িশা ইন্ডাস্ট্রিতে৷
ভুবনেশ্বরের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন গায়িকা৷ তবে কোনওভাবেই আর শেষরক্ষা হল না৷ ১৮ সেপ্টেম্বর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ তাঁর এই আকস্মিক মৃত্যু কোনওভাবেই মেনে নিতে পারছেন না অনুরাগীরা৷ গায়িকার পরিবারেও শোক হাহাকার৷
advertisement
advertisement
কী কারণে তিনি মারা গেলেন, তাঁর মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি৷ হাসপাতাল সূত্রের খবর, স্ক্রাব টাইফাসের চিকিৎসা হচ্ছিল গায়িকার৷ তবে তাঁর পরিবার এই কথা মানতে নারাজ৷ খুব অল্প বয়সেই তাঁর জনপ্রিয়তা ছিল তুঙ্গে৷ ইন্ডাস্ট্রিতেও সেই কারণে তাঁর প্রচুর শত্রু ছিল৷ পরিবার সূত্রের খবর, রুকসানার প্রতিদ্বন্দ্বি পশ্চিম ওড়িশার গায়ক তাঁকে বিষ খাইয়ে খুন করেছে৷ তবে সেই শিল্পীর নাম প্রকাশ্যে আনা হয়নি৷ তাঁর শত্রুরাই তাঁকে হত্যা করেছে বলে অভিযোগ রুকসানার মা ও বোনের৷ এর আগেও নাকি খুনের হুমকি পেয়েছিলেন গায়িকা৷
advertisement
গায়িকার বোন সংবাদমাধ্যমকে জানান, প্রায় ১৫ দিন আগে রুকসানা শ্যুটিং করার পর জুস খেয়েছিলেন৷ তারপরেই তিনি অসুস্থ হয়ে পড়েন৷ এবং তাকে হাসপাতালে ভর্তি করানো হয়৷ ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে৷ তারপরই ভুবনেশ্বরে নিয়ে এলেও চিকিৎসায় সাড়া দেননি গায়িকা৷ শেষমেশ অকালে না ফেরার দেশে চলে যান গায়িকা৷ তবে পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Singer Death: মুহূর্তে সব শেষ...! মাত্র ২৭-এ অকালে চলে গেলেন জনপ্রিয় গায়িকা, বিষ খাইয়ে খুনের অভিযোগ পরিবারের
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement