advertisement

Pop Music Star: সন্তানের জন্ম দিলেন চতুর্থ স্ত্রী, ৬৩ বছর বয়সে ষষ্ঠ সন্তানের বাবা হলেন পপতারকা

Last Updated:

Pop Music Star: শিল্পী জানিয়েছেন নবজাতক এবং তাঁর স্ত্রী দুজনেই সুস্থ আছেন

অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাসন্তানের মা হয়েছেন ২৭ বছর বয়সি ইজ্জাতি
অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাসন্তানের মা হয়েছেন ২৭ বছর বয়সি ইজ্জাতি
কুয়ালালামপুর : পপসঙ্গীত তারকা জামাল আবদুল্লাহ ৬৩ বছর বয়সে ষষ্ঠ সন্তানের বাবা হলেন৷ গত ১৪ এপ্রিল তাঁর স্ত্রী ইজ্জাতি খিরুদ্দিন মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন৷ মালয়েশীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাসন্তানের মা হয়েছেন ২৭ বছর বয়সি ইজ্জাতি৷ সদ্যোজাতর নাম রাখা হয়েছে রাহীল লরা সালসাবিল ইয়ামনি৷
শিল্পী জামাল আবদুল্লাহ জানিয়েছেন নবজাতক এবং তাঁর স্ত্রী দুজনেই সুস্থ আছেন৷ প্রসঙ্গত ইজ্জাতি তাঁর চতুর্থ পক্ষের স্ত্রী৷ এর আগে আরও তিন বার বিয়ে করেছেন তিনি৷ কিন্তু বিগত প্রত্যেক বিয়েই ভেঙে গিয়েছে৷ এর পর ২০১৭ সালে ইজ্জাতিকে বিয়ে করেন জামাল আবদুল্লাহ৷ এর আগে জামাল এবং ইজ্জাতির আরও তিন সন্তান আছে৷ এই শিশুকন্যা তাঁদের চতুর্থ সন্তান৷
advertisement
advertisement
জনপ্রিয় সঙ্গীতশিল্পী জামালের বড় ছেলে ওসামা ইয়ামানির বয়স ২১ বছর৷ দ্বিতীয় সন্তান হামদান ১৭ বছর বয়সি কিশোর৷ বাবার পথ অনুসরণ করে তাঁরাও গানকেই পেশা হিসেবে গ্রহণ করেছেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Pop Music Star: সন্তানের জন্ম দিলেন চতুর্থ স্ত্রী, ৬৩ বছর বয়সে ষষ্ঠ সন্তানের বাবা হলেন পপতারকা
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement