advertisement

Bengali Film On Single Screen: ‘সোশ্যাল মিডিয়ায় না লিখে টিকিট কেটে বাংলা ছবি দেখুন’, শেওড়াফুলির হলের ফেসবুক পেজে পোস্ট

Last Updated:

Bengali Film On Single Screen: এ বার সেই অভিযোগের পাল্টা জবাব দিল শেওড়াফুলির একটি হলের কর্তৃপক্ষ৷

শেওড়াফুলি উদয়ন সিনেমার ফেসবুক পেজ থেকে প্রাপ্ত ছবি
শেওড়াফুলি উদয়ন সিনেমার ফেসবুক পেজ থেকে প্রাপ্ত ছবি
কলকাতা: পাঠান মুক্তি পাওয়ার পর থেকেই একাংশের টলিউডের পক্ষ থেকে ছবির পরিবেশনা বা ডিস্ট্রিবিউশন নিয়ে একাধিক অভিযোগ তোলা হয়েছিল৷ সেখানে বাংলা ছবিকে সুযোগ না দিয়ে বলিউডের ছবিকে সুযোগ দেওয়ার অভিযোগ তোলা হয়েছিল৷ মুখ খুলেছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়ের মতো পরিচালকও৷ এ বার সেই অভিযোগের পাল্টা জবাব দিল শেওড়াফুলির একটি হলের কর্তৃপক্ষ৷
শেওড়াফুলির উদয়ন সিনেমার ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্ট করা হয়েছে৷ সেখানে লেখার প্রথমেই উল্লেখ করা হয়েছে, ‘‘আমাদের অনেক প্রশ্নের মুখে পড়তে হচ্ছে যে কেন এই সপ্তাহ জুড়ে কেবল মাত্র একটি সিনেমার শো রাখা হয়েছে৷ যদিও যে সপ্তাহটি ২০ জানুয়ারি থেকে শুরু হয়েছে, সেখানে একসঙ্গে চারটি বাংলা সিনেমা দেখানো হচ্ছিল৷ এখন পাঠানের জন্য যেমন হল ভরাতে আসছেন ভক্তরা, তখন আপনারা কেন আসেননি৷ ২৩ ডিসেম্বরের সপ্তাহে তিনটি বাংলা ছবিকে স্থান দেওয়া হয়েছিল আটটি শো-তে বিভক্ত করে৷ তার মধ্যে একটি সিনেমা এখনও চলছে৷ তখন আমাদের কেন উৎসাহ দেননি আপনারা৷’
advertisement
advertisement
আরও পড়ুন: হাসপাতালে আগুন, বিষাক্ত গ্যাসে প্রাণ হারালেন চিকিৎসক দম্পতি-সহ একাধিক কর্মী!
এর পরে দীর্ঘ পোস্টে তাঁরা সিনেমা পরিবেশনার নানা দিক নিয়ে কথা বলেছেন৷ তাঁরা বলেছেন, ১৯৪৬ সাল থেকে এই সিনেমা হল কাজ করে আসছে৷ সব ধরনের ছবি দেখানো হয়েছে সিনেমা হলে৷
advertisement
এমনকী, যখন ২০১৮ সালে অনেক সিঙ্গল স্ক্রিন বন্ধ হওয়ার মুখে পড়েছে, তখন এই সিনেমা হলে একটি অতিরিক্ত স্ক্রিন টাঙানো হয়েছে৷ সব মিলিয়ে মাল্টিপ্লেক্স চেনের কঠিন ব্যবসায়ীর চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েও তাঁরা লড়াই করে গিয়েছেন৷
পোস্টের একেবারে শেষে তাঁরা বলেছেন, ‘আমাদের নিয়মিত কর্মীদের বেতন, কর, রক্ষণাবেক্ষণের কাজ ও পরিবেশনার কাজে খরচ করতে হয়৷ তাই আমরা চাই, সব ধরনের সিনেমাই ভাল করুক৷ আপনারা যতই বড় পর্দাকে সাপোর্ট করবেন, ততই সেটি আরও ভাল অভিজ্ঞতা আপনাদের ফিরিয়ে দেবে৷ তাই আপনারা আসুন, বাংলা ছবির জন্য নিজেদের সমর্থন প্রকাশ করুন একটি টিকিট কিনে৷ বাংলা সিনেমার জন্য শুধু সোশ্যাল মিডিয়ায় গলা ফাটিয়ে হবে না৷’
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Film On Single Screen: ‘সোশ্যাল মিডিয়ায় না লিখে টিকিট কেটে বাংলা ছবি দেখুন’, শেওড়াফুলির হলের ফেসবুক পেজে পোস্ট
Next Article
advertisement
Cheetah: ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
  • ঘোষপুকুর বনদফতরে ছাগল টোপ দিয়ে খাঁচা বসানোর কাজ শুরু করা

  • রবিবার, ভোররাতে খাঁচাবন্দি হল চিতাবাঘ

  • পূর্ণবয়স্ক এই চিতাবাঘটিকে স্বাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement