advertisement

Paoli Dam : ডায়েটিং থেকে বেরিয়ে সব কিছু খাওয়ার অনুমতি! শ্রদ্ধার্ঘ্যবার্তায় স্মৃতিমেদুর নায়িকা

Last Updated:

প্রয়াত পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তকে শ্রদ্ধার্ঘ্য জানালেন পাওলি দাম ৷ ফেসবুকে দীর্ঘ স্মৃতিচারণায় ফিরে গিয়েছেন তাঁর সঙ্গে কাজ করার দিনগুলিতে ৷

কলকাতা :  প্রয়াত পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তকে শ্রদ্ধার্ঘ্য জানালেন পাওলি দাম ৷ ফেসবুকে দীর্ঘ স্মৃতিচারণায় ফিরে গিয়েছেন তাঁর সঙ্গে কাজ করার দিনগুলিতে ৷ পাওলির কথায়, ‘বুদ্ধদেব দাশগুপ্তর ছবি শুধু সিনেমা ছিল না ৷ ছবির থেকেও অনেক বেশি, সেগুলি ছিল ছবি তৈরির পাঠ৷’ পাওলির মনে আছে মিত্রা হলে ‘মন্দ মেয়ের উপাখ্যান’ দেখার স্মৃতি ৷ ছবি দেখার পর ভাললাগার রেশ তাঁকে ঘিরে ছিল দীর্ঘ সময় ৷ এখানেই ভাল ছবির সার্থকতা ৷ সিনেমাহল ছেড়ে বেরিয়ে আসার পরও যার সুখানুভূতি আবিষ্ট করে রাখে ৷ মন্তব্য পাওলির ৷
তাঁর সঙ্গে পাওলি প্রথম কাজ করেন ২০০৮-এ৷ দূরদর্শনের জন্য দু’টি পর্বে বুদ্ধদেবের পরিচালনায় অভিনয় করেছিলেন তিনি ৷ তিনি সেটে থাকলে বাকিদের শিক্ষার্থীর ভূমিকায় থাকা ছাড়া আর কোনও কাজ নেই ৷ এখনও সেই স্মৃতি স্পষ্ট পাওলির মনে ৷ ভালবাসতেন লং শট নিতে ৷ চাইতেন, কুশীলবরাও তাঁর পছন্দমতো লং শটে কাজ করুন ৷ পাওলির আনন্দ, একদিনের জন্যও তাঁকে তিরস্কৃত হতে হয়নি ৷ এক কথায়, তাঁর মতো পরিচালকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অনন্য ও অনবদ্য ৷
advertisement
বুদ্ধদেবের পরিচালনায় পাওলি আবার কাজ করেন ২০১৬ সালে, ‘টোপ’ ছবিতে ৷ সে সময় শুধু শিক্ষক-শিক্ষার্থী নয়, বরং বুদ্ধদেব দাশগুপ্তর সঙ্গে তাঁর সম্পর্ক হয়ে উঠেছিল বন্ধুর মতো ৷ ছবি, শিল্প, জীবন থেকে খাবারদাবার—সব বিষয়েই দু’জনের লম্বা আড্ডা চলত ৷ তাঁর রসবোধ মুগ্ধ করেছিল পাওলিকে ৷
advertisement
আর একটি বিশেষ ঘটনা ভুলতেই পারেন না পাওলি ৷ ‘টোপ’ ছবির সময় তাঁকে ডায়েটিং থেকে বেরিয়ে সবরকম খাবার খেতে অনুমতি দিয়েছিলেন পরিচালক ৷ কারণ তিনি জানতেন ভাল খাবার খেতে পাওলি কত ভালবাসেন ৷ তেলমশলাবিহীন খাবার খেয়ে থাকা যে কী যন্ত্রণাময়, সে কথাও তিনি বুঝতেন ৷ লিখেছেন পাওলি ৷
advertisement
বুদ্ধদেব দাশগুপ্তর ছবি দেখেই তিনি বড় হয়েছেন ৷ তাঁর সঙ্গে কাজ করতে পেরে তিনি উচ্ছ্বসিত ছিলেন, লিখেছেন পাওলি ৷ তাঁর মতো পরিচালকের সঙ্গে কাজ করার বিরল সুযোগ পেয়ে পাওলি ধন্য ৷ সে কথা জানাতেও ভোলেননি তিনি ৷ তাঁর চলে যাওয়া বিশ্ব জুড়ে সকল সিনেমাপ্রেমীদের কাছে অপূরণীয় ক্ষতি ৷ মনে করেন ‘টোপ’-এর কিশোরী মুন্নির মা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Paoli Dam : ডায়েটিং থেকে বেরিয়ে সব কিছু খাওয়ার অনুমতি! শ্রদ্ধার্ঘ্যবার্তায় স্মৃতিমেদুর নায়িকা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement