advertisement

জুলফিকর শুধু ছবি নয়, একটা জার্নি : পাওলি দাম

Last Updated:

বহু ফিল্ম সমালোচকরা মনে করেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের ক্ষত ছবি থেকে পাওলি-র কামব্যাক৷ কারণ, বেশ কিছু বছর

#কলকাতা: বহু ফিল্ম সমালোচকরা মনে করেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের ক্ষত ছবি থেকে পাওলি-র কামব্যাক৷ কারণ, বেশ কিছু বছর ধরে টলিউডের পর্দায় পাওলি প্রায় অনুপস্থিত ছিলেন ৷ কিন্তু কামব্যাক শব্দটাকে হেসেই উড়িয়ে দিলেন পাওলি ৷ টলিউডের বোল্ড, বিন্দাস নায়িকা নামেই পরিচিত পাওলি দাম সোজাসাপটা জানিয়ে দিলেন, ‘কিছুদিন বিরতি নিয়ে ফেরা মানেই কামব্যাক নয় ৷ ভালো ছবির অপেক্ষা !’ আর এই ভালো ছবির অপেক্ষার পর, ‘ক্ষত’, ‘জুলফিকর’, ‘দেবী’ !
সৃজিতের ছবি ‘জুলফিকর’-এ আপনি ৷ তাও আবার প্রসেনজিতের বিপরীতে, জুলিয়াস সিজারের বউয়ের চরিত্রে ৷ কেমন লাগছে?
পাওলি: কেমন লাগছে, তা বলাটা বেশ কঠিন ৷ কারণ, সৃজিতের (পরিচালক সৃজিত মুখোপাধ্যায়)-এর ‘জুলফিকর’ ছবিটি তো আর শুধুমাত্র ছবি নয়, একটা জার্নি, একটা অভিজ্ঞতা ৷ আর সেই জার্নির প্রায় কেন্দ্র বিন্দুতে দাঁড়িয়ে নিজের অভিনয় ক্ষমতাকে উজাড় করে দেওয়া ছাড়া আর কোনও ভালোলাগা থাকতে পারে কিনা সন্দেহ ৷ আসলে কী, ‘জুলফিকর’ ছবিটা আমার কাছে অনেকটা উইশ ফুলফিলমেন্টের মতো ৷ আমি সৃজিতের সঙ্গে কাজ করতে চেয়েছিলাম ৷ আমার মনে হয়, শুধু আমি কেন? টলিউডের বহু অভিনেতা, অভিনেত্রীরাই সৃজিতের ছবিতে কাজ করতে চায় ৷ কারণ, সৃজিতের ছবি মানেই একেবারে অন্যরকম অ্যাপ্রোচ ৷ আর সেই লোভ অভিনেত্রী হিসেবে আমিও সামলাতে পারিনি ৷
advertisement
advertisement
এককথায় ‘জুলফিকর’ মাল্টিস্টারার ৷ তা এরকম মাল্টিস্টারার ছবিতে অভিনয় করতে কতটা স্বচ্ছন্দ্য ছিলেন?
পাওলি: হ্যাঁ, সেই অর্থে এই ছবি একেবারেই মাল্টিস্টারার ৷ একদিকে প্রসেনজিত, দেব, পরমব্রত, কৌশিক সেন, অঙ্কুশ, আমি, নুসরত ৷ কিন্তু ওই যে বললাম, সৃজিতের ছবি মানেই অন্যরকম ৷ তাই মাল্টিস্টারার হয়েও, প্রত্যেকটা অভিনেতাকে নিজের জায়গার ছক কেটে দিয়েছেন সৃজিত ৷ আর অভিনয়ের লড়াইটা একেবারে প্রকাশ্যে ৷ তবে আমার মনে হয়, সৃজিতে এই ‘জুলফিকর’ শেক্সপিয়রের ‘জুলিয়াস সিজার’ ও ‘অ্যান্টনি ক্লিয়োপেট্রার’ একেবারে অন্যরকম টেকঅন ! পর্দায় এর আগে কলকাতাতে অনেক পরিচালকই দেখিয়েছেন, হাওডা় ব্রিজ, ভিক্টোরিয়া, পার্কস্ট্রিট ৷ কিন্তু সৃজিত ‘জুলফিকর’-এ যেভাবে কলকাতা দেখিয়েছে, তা এর আগে সিনেমার পর্দায় দেখা যায়নি ৷ কলকাতার অন্ধকার গলিই ফুটে উঠেছে জুলফিকরে৷
advertisement
কিছুদিন আগেই তো আপনার ‘দেবী ’ছবির টিজার লঞ্চ করল? যেখানে আপনি ‘দেবদাস’-এর ফিমেল ভার্সান !
পাওলি: হ্যাঁ, এই ছবিটা একেবারেই অন্যরকম ৷ এরকমই একটা চ্যালেঞ্জিং চরিত্র অনেক দিন ধরেই খুঁজছিলাম ৷ ‘দেবী’ ছবিকে অনেকেই নারীবাদী ছবি মনে করবেন ৷ হয়তো ছবিতে আমার চরিত্রকেও নারবাদী মনে হবে ৷ আমি ফেমিনিস্ট নই, আবার ফেমিনিজমের বিরুদ্ধেও নই৷ প্রেমে আঘাত পেয়ে ছেলেরা যেরকম করতে পারে, মেয়েরাও পারে ৷ একই রকম ডিলেমা, মানসিক চাপ মেয়েদেরও হয় ৷ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই ‘দেবদাস’কে এই সময়ে মেয়েদের মধ্যে ফেলার চেষ্টা করেছে পরিচালক রিক বসু ৷ যেটা ব্রিলিয়ান্ট ! আমি নিজেকে সত্যিই খুব লাকি মনে করি ৷ কারণ, দেবেশ চট্টোপাধ্যায়ের ‘নাটকের মতো’, বুদ্ধদেব দাশগুপ্তের ‘টোপ’, কমলেশ্বর মুখোপাধ্যায়ের ‘ক্ষত’-এর মতো ছবিতে অভিনয় করেছি ৷ প্রত্যেকটি চরিত্রই দারুণ চ্যালেঞ্জিং ৷
advertisement
আর ‘মহানায়ক’-এর সুচরিতা সেন, সেটা চ্যালেঞ্জ নয় ?
পাওলি: ঠিক চ্যালেঞ্জ নয়, বরং বলব দায়িত্ব ৷ কারণ, ‘মহানায়ক’ এমন এক সময়কে তুলে ধরেছে, তা ঠিকঠাকভাবে উপস্থাপন করা বেশ কঠিন ৷
‘মহানায়ক’ ধারাবাহিক নিয়ে তো মিশ্র প্রতিক্রিয়া ৷ সমালোচনাও তো হচ্ছে প্রচুর..
পাওলি: কোনও কাজ করলে, তা নিয়ে ভালো কথা ও মন্দ কথা দুটোই হবে ৷ তবে এক্ষেত্রে আমি বলতে পারি, ‘মহানায়ক’-এ সুচরিতা সেনের চরিত্রে অভিনয় করে, আমি কিন্তু প্রশংসাই বেশি পেয়েছি ৷ শুধু এখানকার মানুষেরা নয়, বঙ্গ সম্মলনে গিয়ে ওখানেও অনেকেই আমার কাজের প্রশংসা করেছে ৷ আর সবচেয়ে বড় হল সাবিত্রী চট্টোপাধ্যায় ও সৌমিত্র চট্টোপাধ্যায় আমাকে বলেছে, ‘পাওলি ভীষণ ভালো করছ মহানায়কে !’ এই দু’জনের প্রশংসা পাওয়ার পর আমার কাজ নিয়ে কেউ সমালোচনা করলেও, সেটা এমনিই গায়েব হয়ে যায় মাথা থেকে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
জুলফিকর শুধু ছবি নয়, একটা জার্নি : পাওলি দাম
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement