advertisement

‘বিকল্প কিছু ভাবা উচিত, শিল্পীদের অসম্মান হোক তা কাম্য নয়’: পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ

Last Updated:

কত্থক সম্রাট বিরজু মহারাজ সমেত ২৭ জন প্রবাদপ্রতীম শিল্পীকে বাড়ি ছাড়ার নোটিস পাঠাল কেন্দ্র ৷ তালিকায় রয়েছে, চিত্রশিল্পী যতীন দাস, সন্তুরবাদক ভজন সোপারি, মোহিনীঅট্টম শিল্পী ভারতী শিবাজীর মতো নাম ৷

#কলকাতা: কত্থক সম্রাট বিরজু মহারাজ সমেত ২৭ জন প্রবাদপ্রতীম শিল্পীকে বাড়ি ছাড়ার নোটিস পাঠাল কেন্দ্র ৷ তালিকায় রয়েছে, চিত্রশিল্পী যতীন দাস, সন্তুরবাদক ভজন সোপারি, মোহিনীঅট্টম শিল্পী ভারতী শিবাজীর মতো নাম ৷ নোটিসে বলা হয়েছে, চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে বাড়ি ছেড়ে দিতে হবে ৷
কেন্দ্রীয় সরকারে ‘এমিনেন্ট আর্টিস্ট’-এর কোটা প্রবাদপ্রতীম শিল্পীরা দিল্লির বিভিন্ন জায়গায় মাসিক খুব অল্প টাকায় যাকে বলে ‘লাইসেন্স ফি’-এর বিনিময়ে বাড়ি পেয়েছিলেন ৷ কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে, এই শিল্পীদের বাড়িতে থাকার মেয়াদ শেষ এবং নতুন করে এক্সটেনশন হবে না ৷
এই নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সরোদ শিল্পী পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার জানালেন,
advertisement
advertisement
‘খবরটা শুনে অত্যন্ত খারাপ লাগছে ৷ শিল্পীদের মর্যাদা পাওয়া দরকার ৷ বিরজু মহারাজের মতো প্রবাদপ্রতীম শিল্পী ও মানুষের কাছে এটা অত্যন্ত অপমানজনক ৷ ওনার বয়স হয়েছে ৷ শরীরও খারাপ ৷ আমার মনে হয় এই বিষয়টা নিয়ে সরকারের আরও একটু বিবেচনা করা দরকার ৷ দুম করে কোনও সিদ্ধান্ত না নিয়ে, বিকল্প পথ ভাবা দরকার সরকারের ৷ না হলে সত্যিই শিল্পীদের অসম্মান হবে ৷ যেটা একেবারেই কাম্য নয় ৷’
advertisement
নোটিসের কাগজে স্পষ্টই লেখা, ‘এক্সটেনশন সম্ভব নয় ৷ তাই বাড়ি ছাড়ুন !’ হঠাৎ এরকম এক নোটিস পাওয়ায় রীতিমতো বিপাকেই পড়েছেন ৮৩ বছরের প্রবাদপ্রতীম কত্থক শিল্পী বিরজু মহারাজ ৷ তবে তিনিই যে একা এরকম বাড়ি ছাড়ার নোটিস পেয়েছেন তা কিন্তু একেবারেই নয় ৷ বিরজু মহারাজ সমেত ২৭ জন প্রবাদপ্রতীম শিল্পীকে বাড়ি ছাড়ার নোটিস পাঠাল কেন্দ্র ৷ তালিকায় রয়েছে, চিত্রশিল্পী যতীন দাস, সন্তুরবাদক ভজন সোপারি, মোহিনীঅট্টম শিল্পী ভারতী শিবাজীর মতো নাম ৷ নোটিসে বলা হয়েছে, চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে বাড়ি ছেড়ে দিতে হবে ৷
advertisement
কেন্দ্রীয় সরকারে ‘এমিনেন্ট আর্টিস্ট’-এর কোটা প্রবাদপ্রতীম শিল্পীরা দিল্লির বিভিন্ন জায়গায় মাসিক খুব অল্প টাকায় যাকে বলে ‘লাইসেন্স ফি’-এর বিনিময়ে বাড়ি পেয়েছিলেন ৷ কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে, এই শিল্পীদের বাড়িতে থাকার মেয়াদ শেষ এবং নতুন করে এক্সটেনশন হবে না ৷
নোটিস হাতে পাওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও লিখেছেন বিরজু মহারাজ ৷ সংবাদমাধ্যমকে বিরজু মহারাজ জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রীকে অসুবিধার কথা জানিয়েছি ৷ আশা করি তিনি সব দিক বিচার করে সিদ্ধান্ত নেবে ৷ ’
advertisement
অন্যদিকে, চিত্রশিল্পী যতীন দাস জানিয়েছেন ‘আমার এটা ছাড়া অন্য কোনও বাড়ি নেই ৷ দুম করে যাব কোথায় ? এতদিন ধরে এখানে আছি৷ এই বাড়ির প্রত্যেকটা ইঁটের সঙ্গে আমি যুক্ত ৷ এই করোনা আবহে, আমাদের তো বিপদে ফেলে দেওয়া হলো ৷’
কুচিপুরি নৃত্যশিল্পী বনশ্রী রাও সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘নোটিসের বক্তব্য পড়ে এমনটা মনে হচ্ছে, আমরা যে বাড়ি দখল করেছি ৷ এদিকে ২০১৪ সালে সরকারের পক্ষ থেকে পুরনো বকেয়া হিসেবে গত চার বছরের ৯ লাখ টাকা চাওয়া হয়েছিল। দফায় দফায় তা দিয়েও দিয়েছি। তারপরেও এরকম নোটিস !’
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘বিকল্প কিছু ভাবা উচিত, শিল্পীদের অসম্মান হোক তা কাম্য নয়’: পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement