advertisement

Padma Awards 2024: তাঁর 'বড়লোকের বিটি লো' পৌঁছয় বলিউডে, হয় বিতর্ক! পদ্মশ্রী পাচ্ছেন লোকশিল্পী রতন কাহার

Last Updated:

Padma Awards 2024: কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চলতি বছরে মোট ৩৪ জনকে বেছে নেওয়া হয়েছে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করার জন্য। তাঁদের মধ্যে জায়গা পেয়েছেন বীরভূমের ভাদু লোক সঙ্গীত গায়ক রতন কাহার।

+
title=

বীরভূম:  জীবনের কাছে অনেক কিছুই পাওয়ার ছিল তাঁর। সবটা আর পেয়ে ওঠা হয়নি। কিন্তু সেই গ্লানি যেন কিছুটা হলেও ঘুচল। বৃহস্পতিবার বিকেলে  একটি ফোন আসে। আর সেই ফোনেই যেন খুশির হাওয়া বয়ে যায়। জানানো হয় পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন ‘বড়লোকের বিটি লো’ গানের স্রষ্টা রতন কাহার। তাঁর পুত্রই প্রথম সুখবরটি পান। তবে ফোনে এটুকু জানার পর আর কিছু জিজ্ঞাসা করে উঠতে পারেননি তিনি। আনন্দে গলা বুজে আসে  তাঁর। যেন এক অকল্পনীয় ঘটনা ঘটেছিল সেই মুহূর্তে।
কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চলতি বছরে মোট ৩৪ জনকে বেছে নেওয়া হয়েছে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করার জন্য। তাঁদের মধ্যে জায়গা পেয়েছেন বীরভূমের ভাদু লোক সঙ্গীত গায়ক রতন কাহার। রতন কাহারকে পদ্মশ্রী সম্মানের জন্য বেছে নেওয়ার কথা ছড়িয়ে পড়তেই বীরভূমের বাসিন্দাদের মধ্যে আনন্দের সীমা নেই। নেটমাধ্যম থেকে সর্বত্র তাঁর নামের জয়জয় কার। অনেকেই বলছেন, অবশেষে তিনি জীবনের সন্ধিক্ষণে এসে যোগ্য সম্মানটুকু পেলেন।
advertisement
advertisement
পদ্মশ্রীর মতো সম্মান পেয়ে খুশি রতন। বর্ষীয়ান শিল্পীর কথায়, “আমি খুব আনন্দিত, খুব গর্বিত।” এমন সম্মান পাওয়ার আগে তিনি যে সাধারণ কয়েকজন মানুষ ছাড়া সেই ভাবে কারও কাছে সম্মান পাননি, সেই বিষয়টিও ক্ষোভের সঙ্গে জানিয়েছেন। রতন কাহারের জীবনে পদ্মশ্রী সম্মান নতুন এক অধ্যায় তৈরি করল বলেই মনে করছেন সাধারণ মানুষ থেকে বিশিষ্টজনেরা।
advertisement
রতন কাহার দীর্ঘকাল ভাদু, টুসু, আলকাপ, ঝুমুরের মতো গান নিয়ে সঙ্গী রচনা এবং পরিবেশন করেছেন। তাঁর রচিত ‘বড়লোকের বিটি লো’ গানটি সবচেয়ে বেশি চর্চিত। এক সময় এই গান নিয়ে চরম বিতর্ক রয়েছে। গানটি নিয়ে বছর কয়েক আগে বিতর্কে জড়িয়ে ছিলেন র‍্যাপ গায়ক বাদশা। তিনি রতন কাহারের অনুমতি ছাড়াই এই গান ব্যবহার করেছিলেন। যদিও পরবর্তীতে বিষয়টি তার কানে গেলে তিনি ক্ষমা চেয়ে নেন এবং রতন কাহারকে আর্থিকভাবে সাহায্য করেছিলেন।
advertisement
সৌভিক রায়
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Padma Awards 2024: তাঁর 'বড়লোকের বিটি লো' পৌঁছয় বলিউডে, হয় বিতর্ক! পদ্মশ্রী পাচ্ছেন লোকশিল্পী রতন কাহার
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement