advertisement

ফেসবুকে ঝড় তুললেন নুসরত !

Last Updated:

সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ঝড় তুললেন ওপার বাংলার নায়িকা নুসরত ফারিয়া৷ গত ১১ সেপ্টেম্বর রাত ৮টা ৩০ মিনিটে নিজের ফেসবুক পেজে ‘লাইভ আড্ডা’-র ব্যবস্থা করেন তিনি৷ সেখানে মাত্র ১২ মিনিটেই বাজিমাত করলেন তিনি৷ কারণ ওইটুকু সময়ের মধ্যেই ৫ লক্ষ ৩০ হাজার ভিউয়ার-সহ ২৬০০ কমেন্ট পেলেন তিনি৷

#ঢাকা: সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ঝড় তুললেন ওপার বাংলার নায়িকা নুসরত ফারিয়া৷ এখন অবশ্য তাঁকে শুধুই ওপার বাংলার নায়িকা বলা চলে না৷ কারণ টলিউডে ছবি করার পাশাপাশি বলিউডের ছবিতেও হাতে খড়ি হতে চলেছে এই বঙ্গললনার ৷ নুসরতের ফ্যানের সংখ্যাও নিতান্ত কম নয় ৷ তাই তাঁদেরকে খুশি করতেই এক অভিনব উপায় বের করলেন নুসরত ৷ গত ১১ সেপ্টেম্বর রাত ৮টা ৩০ মিনিটে নিজের ফেসবুক পেজে ‘লাইভ আড্ডা’-র ব্যবস্থা করেন তিনি৷ সেখানে মাত্র ১২ মিনিটেই বাজিমাত করলেন নুসরত৷ কারণ ওইটুকু সময়ের মধ্যেই ৫ লক্ষ ৩০ হাজার ভিউয়ার-সহ ২৬০০ কমেন্ট পেলেন তিনি৷ নিজের মুক্তি পেতে চলা ‘আশিকি’ ছবি ছাড়াও ভক্তদের সমস্ত প্রশ্নেরই উত্তর দিয়েছেন নুসরত ৷ ফেসবুকে নিজের ভক্তের ঢল দেখে অবাক নুসরত নিজেও৷ তিনি বলেন, ‘‘ সত্যি দারুণ অভিজ্ঞতা ! ভালো সাড়া পাব আশা করেছিলাম৷ কিন্তু এতটা বেশি পাব ভাবিনি !সময় কম ছিল বলে অনেক প্রশ্নের এবার উত্তর দিতে পারিনি৷ যাদের সঙ্গে কথা বলতে পারিনি, তাঁরা নিরাশ হবেন না৷ কারণ আমি এবার থেকে নিয়মিত ফেসবুক ‘লাইভ চ্যাট’ করব৷ আগামী ২১ সেপ্টেম্বর গোটা ‘আশিকী’ টিমকে নিয়েই থাকব ফেসবুকে৷’’
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ফেসবুকে ঝড় তুললেন নুসরত !
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement