শঙ্খ হাতে নরেন্দ্র মোদি, সামনে এল মোদির বায়োপিকের নতুন পোস্টার
Last Updated:
#মুম্বই: শেষ হল এবারের লোকসভা নির্বাচন ৷ আর নির্বাচন শেষ হতেই প্রকাশ্যে এল নরেন্দ্র মোদির বায়োপিকের নতুন পোস্টার ৷ যেখানে শঙ্খ হাতে দেখা গেল ছবির নরেন্দ্র মোদি বিবেক ওবেরয়কে ৷ সম্প্রতি এই নতুন পোস্টারটির উন্মোচন করলেন নীতিন গডকরি ৷
নরেন্দ্র মোদির এই বায়োপিক নিয়ে প্রথম থেকেই জলঘোলা ছিল বিস্তর ৷ ছবিটি মোদি সরকারের প্রোপাগান্ডা ছবি বলেও অনেকে মন্তব্য করেন ৷ আর সেই কারণেই লোকসভা নির্বাচনের মুখে এই ছবির মুক্তি বন্ধ করে দেওয়া হল আদালতের নির্দেশেই ৷ শুধু তাই নয়, নির্বাচন কমিশনও জানিয়ে দিয়েছিল ভোট শেষেই এই ছবি মুক্তি পেতে পারে ৷ আর সেই কারণেই ৭ জানুয়ারি ছবির প্রাথমিক মুক্তি তারিখ থাকলেও, ছবিটি মুক্তি পেতে চলেছে ভোটের ফলাফলের ঠিক একদিন পর ২৪ মে ৷
advertisement
দেখুন সেই নতুন পোস্টার---
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 20, 2019 2:29 PM IST








