advertisement

অভিনেত্রী মনামী ঘোষের ব্যাকলেস পোশাক নিয়ে উঠল প্রশ্ন, দেখুন ভিডিও

Last Updated:
#কলকাতা: এই তো কিছুদিন আগে মেট্রোর মধ্যে যুগলের আলিঙ্গন কাণ্ড এখনও স্মৃতি থেকে মুছে যায়নি ৷ মেট্রোর মধ্যে যুগল কেন আলিঙ্গন করেছে? এই প্রশ্ন তুলে যুবকটিকে বেধড়ক মারধর করেছে নীতি পুলিশ মার্কা কিছ মধ্যবয়স্ক লোক ৷ এর মাঝেই এসেছে কৃষ্ণনগর লোকালে তরুণীর পোশাক নিয়ে কটুক্তি করেছে ট্রেনের সহযাত্রীরা ৷
এই ঘটনা সামনে আসতেই নিন্দার ঝড় উঠেছে ৷ এ বার পোশাক নিয়ে প্রশ্নের মুখে পড়লেন খোদ এক টলি অভিনেত্রী ৷ তিনি আর কেউ নন ৷ যে অভিনেত্রীর পোশাক নিয়ে প্রশ্ন উঠেছে তিনি হলেন অভিনেত্রী মনামী ঘোষ ৷ কেন তিনি ‘স্বল্পবসনা’,উঠেছে এই প্রশ্নও! এই তো কিছুদিন আগে ইতালি থেকে ছুটি কাটিয়ে ফিরলেন নায়িকা ৷ ইতালি ভ্রমণের দারুণ সমস্ত ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছেন মনামী ৷ সম্প্রতি মক্তিপ্রাপ্ত ছবি ‘হামি’তেও দেখা গিয়েছে তাঁকে ৷ কয়েক সপ্তাহ ধরে বেশ ভালই ব্যবসা করছে এই ছবি ৷ সেই ছবির সাফল্য চুটিয়ে উপভোগ করছেন অভিনেত্রী ৷ এর মাঝেই সামনে এল মনামীর পোশাক নিয়ে মন্তব্য করার এক ভিডিও ৷
advertisement

Poo..

A post shared by momisⓂ️ (@monami_ghosh) on

advertisement
advertisement
না না সিরিয়াস হওয়ার কিছু নেই ৷ আসলে এ সবই নতুন অ্যাপ ‘মিউজিক্যালি’র কামাল ৷ ‘মিউজিক্যালি’অ্যাপের সাহায্যে একটি ভিডিও তৈরি করেছেন মনামী ৷ যেখানে ‘কভি খুশি কভি গম’-এ শাহরুখ খান এবং করিনা কাপুর খানের ডায়গল উঠে এসেছে ৷ আসলে করণ জোহরের ওই ছবির একটি দৃশ্যে শাহরুখ খান অভিনীত চরিত্রটি করিনা কাপুর অভিনীত চরিত্রটির পোশাক নিয়ে কিছু মন্তব্য করেছিলেন ৷ সেই দৃশ্যটিকে এনঅ্যাক্ট করেছেন মনামী ৷ আর সেই ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে গতকাল পোস্ট করেছেন নায়িকা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
অভিনেত্রী মনামী ঘোষের ব্যাকলেস পোশাক নিয়ে উঠল প্রশ্ন, দেখুন ভিডিও
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement