advertisement

শাশুড়ি রাজি ছিলেন না বিয়েতে, কী বলছেন নেহা !

Last Updated:

নেহার বাবা, মা রাজি থাকলেও এমন হুট করে বিয়ে চাননি অঙ্গদের মা ।

#মুম্বই: সেলিব্রিটি ওয়েডিং মানেই যেখানে ধুমধাম আর ফ্যাশনের টেক্কা, সেখানে একদম 'লো কি ওয়েডিং' সেরে নতুন ট্রেন্ড সেট করেছেন নেহা ধুপিয়া । যদিও, এমন চুপিসারে বিয়ে নিয়ে নিন্দুকরা কথা বলতেও ছাড়েনি । সন্তানসম্ভবা হওয়ার কারণেই নেহা চুপিচুপি বিয়ে করেছেন এমন গুজবও উঠেছে । এসবের মধ্যে নেহা-অঙ্গদ জানালেন কীভাবে একরাতের মধ্যেই বিয়ের প্ল্যান করেছেন তারা ।
Neha Dhupia-Angad Bedi wedding. Image Courtesy: Twitter. Neha Dhupia-Angad Bedi wedding. Image Courtesy: Twitter.
বিয়ের পর নেহা-অঙ্গদ প্রথম সাক্ষাত্কার দিয়েছেন একটি লাইফস্টাইল ওয়েবসাইটকে । সেখানেই নেহা জানান, শুধু করণ জোহরই জানতেন তাদের বিয়ের খবর । "বিয়ের একসপ্তাহ আগে করণের বাড়িতে আড্ডা মারতে গিয়ে বিয়ে করার কথা বলেছিলাম । করণই বলে বিয়ে করে নাও । বিয়ে করলে আমিই প্রথম ছবি ট্যুইট করব," এখনও মনে পড়লে হাসি পায় নেহার ।
advertisement
advertisement
কিন্তু বিয়ের খবর লুকিয়ে রাখলেন কেন? অঙ্গদ বলেন, গোপন রাখার কোনও উদ্দেশ্য ছিল না । বিয়েটা শুধুই পরিসরেই রাখতে চেয়েছিলাম আমরা । একটা টি-শার্ট আর ট্র্যাকস্যুট নিয়ে যখন দিল্লি গিয়েছিলাম তখন জানতামই না বিয়ে করে ফিরব । শুধু একরাত কাটিয়ে ফিরে আসার কথা ছিল আমাদের ।
Neha Dhupia-Angad Bedi mehendi. Image Courtesy: Instagram. Neha Dhupia-Angad Bedi mehendi. Image Courtesy: Instagram.
advertisement
কীভাবে সব কিছু বদলে গেল একরাতে? নেহা জানাচ্ছেন, দিল্লি যাওয়ার পথেই নাকি বিয়ে নিয়ে আলোচনা শুরু হয় দুজনের । অঙ্গদ জানতেন নেহা বাবা, মাকে না জানিয়ে কিছুই করেন না । তাই বিয়ের প্রস্তাব নিয়ে একেবারে নেহার বাবা, মায়ের কাছেই পৌঁছে গিয়েছিলেন তিনি । নেহার বাবা, মা রাজি থাকলেও এমন হুট করে বিয়ে চাননি অঙ্গদের মা । আর পাঁচজন মায়ের মতো ছেলের ধুমধাম করে বিয়ে দিতেই চেয়েছিলেন তিনি । তবে অঙ্গদের বাবার শর্ত ছিল একটাই । ছেলের বিয়ের সময় গুরুদ্বারের বাইরে ওবি ভ্যানের লাইন তিনি চান না ।
advertisement
"এরপরই একেবারে বিয়ে সেরেই ট্যুইটারে পোস্ট করার সিদ্ধান্ত নিই আমরা । যদিও জানতাম বন্ধুরা জানলেই মারতে আসবে," দুষ্টু হেসেই জানান নেহা ।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
শাশুড়ি রাজি ছিলেন না বিয়েতে, কী বলছেন নেহা !
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement