advertisement

Neel Trina First Marriage Anniversary: 'হাঁটতে চাই কয়েক পা তোর সাথে', প্রথম বিবাহবার্ষিকীতে আদরে মাখামাখি, আদুরে ভিডিও পোস্ট করলেন নীল-তৃণা

Last Updated:

খতে দেখতে বিয়ের এক বছর পার! গতবছর ৪ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়েছিলেন টলিউডের সুপারহিট জুটি নীল ভট্টাচার্য আর তৃণা সাহা

#কলকাতা: দেখতে দেখতে বিয়ের এক বছর পার! গতবছর ৪ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়েছিলেন টলিউডের সুপারহিট জুটি নীল ভট্টাচার্য আর তৃণা সাহা! গোটা বছর হাসি-ঠাট্টা-মজা-খুনসুটিতে ভরা ছিল! আজ, বিয়ের প্রথম জন্মদিনে (Neel Trina First Marriage Anniversary) কপোত-কপোতি একে অপরকে বললেন, '' এটা গল্প কার, দেখো পড়ছে কে, ঘুমে রূপকথার দেশে ঘুরছে কে, কিছু আবদারের জানি নেই মানে, তোর সঙ্গে আজ আমাকে নে, এগিয়ে দে, এগিয়ে দে, দু' এক পা এগিয়ে দে , হাঁটতে চাই কয়েক পা তোর সাথে''
গানটি 'শুধু তোমারই জন্য' সিনেমার, গেয়েছিলেন অরিজিৎ সিং, মধুবন্তি বাগচি ও সোমলতা ! আজকের বিশেষ দিনে একে অপরকে বিবাহবার্ষিকীর (Neel Trina First Marriage Anniversary) শুভেচ্ছা জানাতে এই তুমুল রোম্যান্টিক গানই বেছে নিলেন নীল-তৃণা! শুট করলেন আদুরে একটি ভিডিও! যুগলের থেকে চোখ ফেরানো দায়...
দেখুন সেই ভিডিও--
advertisement
advertisement
এপ্রিল মাসে ছিল নীলের বাবা-মায়ের বিবাহবার্ষিকী! নিজেদের বিয়ের দিন বাবা-মায়ের সঙ্গে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তাঁদের শুভেচ্ছা জানিয়েছিলেন নীল! শ্বশুর শাশুড়ির ৩২তম বিবাহবার্ষিকীতে তৃণা ঘরোয়া পরিবেশে তোলা একটি ছবি শেয়ার করে লেখেন, ‘ব্লেসড উইথ দ্য বেস্ট’।
advertisement
গতবছর এইদিনে ঝলমল করছিল তপসিয়ার ‘গ্রিন অর্কিড’! অতিথি অভ্যার্থনা থেকে এলাহি খানাপিনার আয়োজন, বিয়েতে কোনও অভাব রাখেননি বাংলা সিরিয়ালের ‘হ্যাপেনিং জুটি’ (Neel Trina Wedding)। নীল-তৃণার বিয়েতে শুভেচ্ছা জানাতে এসেছিলেন খোদ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আগে থেকেই শুরু হয়েছিল বিয়ে 'উদযাপন'! বিয়ের মাস কয়েক আগে থেকেই শুরু ‘ব্যাচেলরেট’, ‘প্রি ওয়েডিং ফোটোশ্যুট’, ‘আইবুড়ো ভাত’, ‘এনগেজমেন্ট’! নিজেদের নতুন জীবন শুরুর প্রতিটি আপডেট সোশ্যাল মিডিয়ায় ফ্যানেদের সঙ্গে ভাগ করে নিতেও ভোলেননি তারকা জুটি (Neel Trina Wedding)!
advertisement
বিয়ের দিন লাল-সাদা কাপড়ে সেজে উঠেছিল সদর দরজা। বরের অপেক্ষায় বরণডালা নিয়ে তৈরি কনেপক্ষ। মস্ত এক হুডখোলা গাড়িতে বরকর্তার সঙ্গে বিয়ে করতে আসেন নীল ভট্টাচার্য। নাচতে-নাচতে আসরে  ঢোকেন অভিনেতা! প্রথমে ছিল রেজিস্ট্রি পর্ব (Neel Trina Wedding)! সাবেক বাঙালি কনের সাজে সেজেছিলেন তৃণা। লাল বেনারসি, কপালে চন্দন, সোনার গয়না। নীলের পরনে ছিল বাঙালি ধুতি-পাঞ্জাবি। আশীর্বাদ পর্ব শেষ হতেই আরম্ভ হল বিয়ের মূল রীতিগুলি। পান পাতায় মুখ ঢেকে পিঁড়িতে বসে কনে এলেন মণ্ডপে। নীলের চারপাশে ৭ বার ঘোরানো হল তৃণাকে। চলছে উলু ধ্বনি ও হই-হুল্লোড়, কিন্তু সকলের গলা ছাপিয়ে নীলের চিৎকার ভেসে এল, খোদ বর উলু ধ্বনি দিতে শুরু করলেন।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Neel Trina First Marriage Anniversary: 'হাঁটতে চাই কয়েক পা তোর সাথে', প্রথম বিবাহবার্ষিকীতে আদরে মাখামাখি, আদুরে ভিডিও পোস্ট করলেন নীল-তৃণা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement