advertisement

Neel-Trina Viral Video: বিয়ে করে কি পস্তাচ্ছেন নীল-তৃণা? কেন 'শাস্তি'র কথা বলছেন! সব ঠিক আছে তো? ভিডিও ভাইরাল

Last Updated:

Neel-Trina Viral Video: সম্প্রতি নীল ও তৃণার বিয়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা নিয়ে জোর শোরগোল পড়ে গিয়েছে৷

বিয়ে করে কি পস্তাচ্ছেন নীল-তৃণা?
বিয়ে করে কি পস্তাচ্ছেন নীল-তৃণা?
কলকাতা: টলিপাড়ার পাওয়ার কাপল নীল ভট্টাচার্য ও তৃণা সাহা সর্বদাই শিরোনামে থাকেন৷ ভালবেসে তারকা জুটিকে তৃনীল বলেন৷ টলিপাড়াতেও জনপ্রিয়তা তুঙ্গে এই জুটি৷ রিল লাইফের পাশাপাশি রিয়েল লাইফেও তাঁদের পরিচিতি তুঙ্গে৷ তাঁদের ব্যক্তিগত জীবন জানার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা৷ সম্প্রতি নীল ও তৃণার বিয়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা নিয়ে জোর শোরগোল পড়ে গিয়েছে৷
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, লাল টকটকে বেনারসি, গা ভর্তি গয়না, মাথায় মুকুট, গলায় মালা পরে নিজেকে মেলে ধরেছেন তৃণা৷ নীলের পরনে ধুতি, পাঞ্জাবি, টোপর ও মালা৷ বর ও কনে দু’জনেই জোরকা ঝটকা গানের সঙ্গে নাচতে দেখা গেছে৷ বিয়ের দিনই নীল ও তৃণা একপ্রকার স্বীকার করে নিয়েছেন, বিয়ে মানেই সারাজীবনের শাস্তি৷ আর এই ভিডিও ভাইরাল হতেই তা নিয়ে চর্চা শুরু হয়েছে৷
advertisement
advertisement
advertisement
নীল ও তৃণাকে নিয়ে সবসময়েই কৌতুহল রয়েছে অনুরাগীদের৷ কিছুদিন আগেই নীল ও তৃণার সম্পর্ক নিয়ে জলঘোলা চলেছিল৷ শোনা গিয়েছিল, তাঁরা ভাল নেই, এমনকী তাঁরা একে অপরকে ডিভোর্সও দিতে চলেছেন এমন গুঞ্জনেও তোলপাড় হয়েছিল টলিপাড়া৷
advertisement
যদিও গুঞ্জনকে বুড়ো আঙুল দেখিয়ে আইসিসি ওয়ার্ল্ড কাপে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ দেখতে ইডেনে একসঙ্গে হাজির হয়েছিলেন তাঁরা৷ সেখান থেকেই একটি রিল ভিডিও শেয়ার করে তুমুল ভাইরাল হয়েছিলেন তৃনীল জুটি৷ ফের বিয়ের পুরনো ভিডিও নিয়ে শিরোনামে উঠে এসেছেন টলিপাড়ার জনপ্রিয় জুটি৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Neel-Trina Viral Video: বিয়ে করে কি পস্তাচ্ছেন নীল-তৃণা? কেন 'শাস্তি'র কথা বলছেন! সব ঠিক আছে তো? ভিডিও ভাইরাল
Next Article
advertisement
হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...! তারপরেই একী করে বসলেন তনুশ্রী হাঁসদা? সবাই স্তম্ভিত!
হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...! তারপরেই একী করে বসলেন তনুশ্রী হাঁসদা?
  • হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...!

  • তারপরেই কী করে বসলেন তনুশ্রী হাঁসদা?

  • পরমুহূর্তে সবাই স্তম্ভিত!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement