advertisement

‘তোমাকে ছাড়া বাঁচতে পারব না’, কাকে বললেন ‘লক্ষ্মীপ্রিয়া’ নবনীতা ?

Last Updated:
#কলকাতা: তিনি লক্ষ্মীপ্রিয়া ৷ প্রভু শ্রীচৈতন্যদেবের সহধর্মিনী ৷ মহাপ্রভুর সর্বক্ষণের সঙ্গী ৷ শ্রীকৃষ্ণের পর চৈতন্যদেব যাঁর জন্য প্রেমে অন্তপ্রাণ ৷ কালার্স বাংলার ধারাবাহিক ‘মহাপ্রভু শ্রীচৈতন্য’তে এমনভাবেই দেখা দিচ্ছেন অভিনেত্রী নবনীতা মালাকার ৷
সুন্দরী এবং শান্ত স্বভাবের নবনীতা ইতিমধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে ৷ অভিনয় ও রূপের জাদুতে টেলিভিশনের দর্শকরা কাত ৷ নবনীতা ইতিমধ্যেই ‘আপনজন’, ‘এই ছেলেটা ভেলভেলেটা’, ‘পুন্যিপুকুর’-এর মতো সিরিয়ালে অভিনয় করেছেন। অধিকাংশ সিরিয়ালেই নেগেটিভ চরিত্রে অভিনয়ের পর ঐতিহাসিক চরিত্রে এক্কেবারে অন্য ধরনের অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে ৷ আর সেই চরিত্রকে যে অসাধারণ দক্ষতার সঙ্গে তিনি ফুটিয়ে তুলেছেন, সে কথা আর বলার অপেক্ষা রাখে না ৷
advertisement
তিনি উত্তরবঙ্গের মেয়ে। শান্ত ঘরোয়া পরিবেশে বড় হয়ে ওঠা নবনীতা সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় ৷ মাঝে মধ্যেই তাঁকে ইনস্টাগ্রামে বিভিন্ন ধরনের পোস্ট করতে দেখা যায় ৷ এই তো গতকাল একটি ভিডিও পোস্ট করেছিলেন অভিনেত্রী ৷ যেখানে তাঁকে বলতে শোনা যায়,‘‘তোমাকে ছাড়া না বেঁচে থাকি, না মরতে পারি৷’’আর পরেই শুরু হয়েছে জল্পনা ৷ তবে কী প্রেমে পড়েছেন নায়িকা!
advertisement
advertisement
সে কথা জানা নেই ৷ আসলে, নবনীতা একটি মিউজিক্যালি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ৷ আর সেখানেই এক্কেবারে অন্যভাবে ধরা দিয়েছেন অভিনেত্রী ৷

A post shared by Nabanita Malakar DOYEL (@nabanitamalakar09) on

advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘তোমাকে ছাড়া বাঁচতে পারব না’, কাকে বললেন ‘লক্ষ্মীপ্রিয়া’ নবনীতা ?
Next Article
advertisement
পঞ্চায়েত ভবনে SIR শুনানি চায়না কমিশন! কারণ? হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টে জানাল জাতীয় নির্বাচন কমিশন
পঞ্চায়েত ভবনে SIR শুনানি চায়না কমিশন! কারণ? হলফনামা জমা পড়ল সুপ্রিম কোর্টে
  • জাতীয় নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে জানিয়েছে, পঞ্চায়েত ভবনে SIR শুনানি নিরাপত্তাজনিত ঝুঁকিপূর্ণ.

  • হলফনামায় বলা হয়েছে, সাম্প্রতিক হিংসার কারণে পঞ্চায়েত ভবনে শুনানির উপযুক্ত পরিবেশ নেই.

  • কমিশনের আধিকারিক, মাইক্রো অবসার্ভার ও BLO-দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে হলফনামায়.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement