advertisement

আত্মীয়ের গর্ভেই ছিল নয়নতারার সন্তান, ভিগনেশের সঙ্গে নায়িকার বিয়ের রহস্যও ফাঁস!

Last Updated:

Nayanthara and Vignesh shivan: গত সপ্তাহেই তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রীর এই প্রসঙ্গে বলেন, ''আইনত, যে কোনও ব্যক্তি পরিবারের অনুমতি নিয়ে সারোগেট মা হতে পারেন। যদিও তাঁর বয়স হতে হবে ২১ থেকে ৩৬ বছরের মধ্যে।''

#চেন্নাই: গত রবিবার যমজ পুত্রসন্তানের জন্ম দিয়েছেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা এবং পরিচালক ভিগনেশ শিবান। তার পর থেকেই যেন বিতর্ক পিছু ছাড়ছে না দক্ষিণী তারকা দম্পতির। এমনকি আইনি জটিলতাও শুরু হয়েছে। চার মাস পেরোতে না পেরোতেই সন্তান জন্মের ফলে প্রশ্ন ওঠে, নয়নতারা তো অন্তঃসত্ত্বাই ছিলেন না, শরীরে কোনও ছাপও পড়েনি, হঠাৎ সন্তানের জন্ম দিলেন কী ভাবে?
সূত্রের খবর, সারোগেসির মাধ্যমে মা-বাবা হয়েছেন তাঁরা। এই কথা চাউর হতেই তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী এই বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন।
advertisement
advertisement
এরই মাঝে জানা গেল, নয়নতারা এবং ভিগনেশ তামিলনাড়ুর স্বাস্থ্য বিভাগে একটি হলফনামা জমা দিয়েছেন। সেখান থেকে জানা গিয়েছে ছয় বছর আগেই তাঁদের বিয়ে হয়ে গিয়েছিল খাতায় কলমে। দম্পতি হলফনামা দিয়ে তাঁদের বিয়ের নথিও জমা দিয়েছেন বলে জানা গিয়েছে। এ ছাড়াও সেখানে নাকি উল্লেখ করা হয়েছে যে, তাঁদের সন্তানদের সারোগেট মাদার আসলে নয়নতারার আত্মীয়। তিনি সংযুক্ত আরব আমিরশাহীর বাসিন্দা সেই মহিলা।
advertisement
গত সপ্তাহেই তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রীর এই প্রসঙ্গে বলেন, ''সারোগেসি এমনিতেই যথেষ্ট বিতর্কের বিষয়। তবে আইনত, যে কোনও ব্যক্তি পরিবারের অনুমতি নিয়ে সারোগেট মা হতে পারেন। যদিও তাঁর বয়স হতে হবে ২১ থেকে ৩৬ বছরের মধ্যে।'' ডিরেক্টরেট অফ মেডিক্যাল সার্ভিসেসকে এই সব বিষয়ে খোঁজ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
advertisement
ভারতে বাণিজ্যিক সারোগেসি নিষিদ্ধ। সারোগেট মায়ের মানদণ্ড অনুযায়ী, তাঁকে অন্তত একবার বিয়ে করতে হবে এবং তাঁর নিজের সন্তান থাকতে হবে। সর্বশেষ সারোগেসি রেগুলেশন বিল অনুসারে, চিকিৎসা ব্যয় এবং সারোগেটের বিমার খরচ ছাড়া মা-বাবা আর কোনও খবর বহন করবেন না। সারোগেসি অ্যাক্ট অনুসারে, যে দম্পতি সারোগেসি বেছে নিতে চান, তাঁঁদের অন্তত পাঁচ বছরের বিবাহিত হতে হবে। এবং সারোগেট মাদারকে দম্পতির নিকট আত্মীয় হতে হবে। এই নিয়মগুলির পরিপ্রেক্ষিতে নয়নতারা-ভিগনেশ সমস্ত নিয়ম এবং পদ্ধতি মেনে চলেছে বলে সূত্রের খবর।
advertisement
(নিউজ18 বাংলা এই খবরের সত্যতা যাচাই করেনি।)
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
আত্মীয়ের গর্ভেই ছিল নয়নতারার সন্তান, ভিগনেশের সঙ্গে নায়িকার বিয়ের রহস্যও ফাঁস!
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement