advertisement

Nawazuddin Siddiqui: মানুষ হিসেবে আদৌ কতটা ভাল নওয়াজ? বিস্ফোরক অভিনেতার ভাই, অভিযোগ জানলে অবাক হবেন

Last Updated:

Nawazuddin Siddiqui: বিস্ফোরক অভিনেতার ভাই শামাস সিদ্দিকী। নওয়াজের বিরুদ্ধে অবাক করা অভিযোগ আনলেন তিনি।

নওয়াজের বিরুদ্ধে বিস্ফোরক তাঁর ভাই
নওয়াজের বিরুদ্ধে বিস্ফোরক তাঁর ভাই
মুম্বই: চাপে রয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। স্ত্রী আলিয়া সিদ্দিকীর সঙ্গে তাঁর বিতণ্ডা শিরোনামে উঠে আসছে প্রায় প্রতিদিনই। এ বার বিস্ফোরক অভিনেতার ভাই শামাস সিদ্দিকী। নওয়াজের বিরুদ্ধে অবাক করা অভিযোগ আনলেন তিনি। জানালেন, যখন তাঁর সাহায্যের প্রয়োজন ছিল, তখনই দূরে সরে গিয়েছিলেন অভিনেতা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, "আমি টেলিভিশনে প্রচুর কাজ করেছি। পরিচালনাও করেছি। তার পরেই নওয়াজ আমাকে ওর সঙ্গে কাজ করার প্রস্তাব দেয়। ও বলেছিল, ও কাছের মানুষদের সঙ্গে কাজ করতে চায়। ২০১৯-এ আমার ছবি 'বোলে চুড়িয়া' মুক্তি পাওয়ার কথা ছিল। সত্যি বলতে আমার নওয়াজের সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল না। আমার মনে হয়েছিল, একসঙ্গে কাজ করলে আমাদের ব্যক্তিগত সমীকরণ নষ্ট হতে পারে। আমরা হয়তো একে অপরের উপস্থিতিতে ভাল করে কাজ করতে পারব না।"
advertisement
advertisement
শামাসের কোনও যুক্তিই অবশ্য ধোপে টেকেনি। প্রযোজকের জোরাজুরিতে নওয়াজের সঙ্গেই ছবি তৈরি করতে হয় তাঁকে। কিন্তু মোক্ষম সময়ে নওয়াজের জন্য বিপদে পড়েছিলেন তাঁর ভাই। শামাস বলেন, "যখন ছবিটি সম্পাদনা আর প্যাচওয়ার্ক দরকার ছিল, তখনই নওয়াজ প্রযোজককে বলে, পাওনা না পেলে ও কাজ করবে না। আমি ভাবছিলাম নওয়াজ কেন এ রকম করছিল, কেন ও আমার পাশে দাঁড়াচ্ছিল না? আমার ছবির কাজ বন্ধ হয়ে গিয়েছিল।"
advertisement
শামাস জানান, এই ঘটনায় মানসিক ভাবে ভেঙে পড়েন তিনি। কিন্তু নওয়াজউদ্দিন নাকি ভাইয়ের সঙ্গে কোনও যোগাযোগ রাখেননি।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Nawazuddin Siddiqui: মানুষ হিসেবে আদৌ কতটা ভাল নওয়াজ? বিস্ফোরক অভিনেতার ভাই, অভিযোগ জানলে অবাক হবেন
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement