advertisement

Nagarjuna: 'আমাদের জীবনে খুশির জোয়ার এনেছ, পরিবারে স্বাগত', পুত্রবধূকে উষ্ণ অভ্যর্থনা নাগার্জুনের

Last Updated:

বহু প্রতীক্ষার অবসান হয়েছে। চারহাত এক হয়েছে নাগা চৈতন্য আক্কিনেনি ও শোভিতা ধুলিপালার। এরপরেই তাঁদের বিয়ের ছবি নিজের এক্স হ্যান্ডেলে পোষ্ট করে আবেগে ভাসলেন দক্ষিণী তারকা তথা নাগা চৈতন্যের বাবা নাগার্জুন।

বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর আবেগঘন পোষ্ট পিতা নাগার্জুনের। ছবি- সংগৃহীত
বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর আবেগঘন পোষ্ট পিতা নাগার্জুনের। ছবি- সংগৃহীত
হায়দরাবাদ: বহু প্রতীক্ষার অবসান হয়েছে। চারহাত এক হয়েছে নাগা চৈতন্য আক্কিনেনি ও শোভিতা ধুলিপালার। এরপরেই তাঁদের বিয়ের ছবি নিজের এক্স হ্যান্ডেলে পোষ্ট করে আবেগে ভাসলেন দক্ষিণী তারকা তথা নাগা চৈতন্যের বাবা নাগার্জুন। পুত্র এবং পুত্রবধূর ছবি পোষ্ট করে তিনি লেখেন, “শোভিতা এবং চে(চৈতন্য) একটা নতুন জীবন শুরু করতে চলেছে এটা আমার কাছে সত্যি একটা সুন্দর এবং আবেগঘন মুহূর্ত। আমার প্রিয় চে-কে অনেক অনেক অভিনন্দন।”
এরপরেই তিনি শোভিতার উদ্দেশে লেখেন, “তুমি ইতিমধ্যেই আমাদের জীবনে খুশির জোয়ার এনেছ। আমাদের পরিবারে তোমাকে স্বাগত শোভিতা।”
advertisement
advertisement
এরপরের লাইনেই দক্ষিণী তারকার লেখায় ঝরে পরে একরাশ আবেগ। তিনি লেখেন, ” এই বিবাহের তাৎপর্য আরও গভীরে গেঁথে গিয়েছে কারণ তা সম্পন্ন হয়েছে এএনআর (নাগেশ্বর রাও)-এর মূর্তির তলায়। তাঁর শতবর্ষে এই বিবাহ দেখে মনে হচ্ছে উনি প্রতি পদে তোমাদের আশীর্বাদ করে চলেছেন। আমি ধন্যবাদ জানাই সকলকে যারা আজ এই নবদম্পতিকে আশীর্বাদ করলেন।”
advertisement
প্রসঙ্গত, বুধবারই, তেলুগু মতে বিয়ে সারেন নাগা চৈতন্য আক্কিনেনি ও শোভিতা ধুলিপালা। গত কয়েক দিন ধরেই চর্চায় ছিল এই তারকা জুটির বিয়ে। হায়দরাবাদের অন্নপূর্ণা স্টুডিয়োয় বসেছিল বিয়ের আসর। প্রথমে শোনা যায়, রাজস্থানের প্রাসাদে হবে এই তারকা জুটির বিবাহবাসর। কিন্তু বরাবরই, অতিরিক্ত আতিশয্যে নাপসন্দ নাগা ও শোভিতা। তাই তাঁরা বেছে নিয়েছেন অন্নপূর্ণা স্টুডিয়ো।
advertisement
চলতি বছরের অগস্ট মাসেই বাগ্‌দান পর্ব সেরেছিলেন নাগা ও শোভিতা। সেই ছবিও প্রকাশ্যে এনেছিলেন নাগার্জুনই। তারপর থেকেই আক্কিনেনি ও ধুলিপালা পরিবার মেতেছিল বিয়ের আচার-অনুষ্ঠানে নিয়েই। অবশেষে পুত্রের চারহাত একহাত হওয়ার পর আবেগঘন পোষ্ট করলেন নাগার্জুন।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Nagarjuna: 'আমাদের জীবনে খুশির জোয়ার এনেছ, পরিবারে স্বাগত', পুত্রবধূকে উষ্ণ অভ্যর্থনা নাগার্জুনের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement