advertisement

Jeetu-Nabanita: জিতুর বাইকে চেপে ঘুরছেন নবনীতা, দশমীর রাতে যা ঘটল... ভাইরাল হতেই তুমুল শোরগোল

Last Updated:

Jeetu-Nabanita: স্বামী জিতুর স্কুটারে চেপে ঘুরছেন নবনীতা৷ চারিদিক শুনশান, আলোর রোশনাইয়ের মধ্য দিয়ে গাড়ির পিছনে বসে ভিডিও করেছেন নবনীতা৷ পুজোর শেষ দিনে এই ভিডিও দেখে স্বভাবতই আঁতকে উঠেছেন অনুরাগীরা৷

জিতুর বাইকে চেপে ঘুরছেন নবনীতা
জিতুর বাইকে চেপে ঘুরছেন নবনীতা
কলকাতা: জিতু কমল ও নবনীতা দাসকে নিয়ে চর্চা বেড়েই চলেছে৷ এই মুহূর্তে টলিপাড়ার টক অফ দ্য টাউন তারকা জুটি৷ বিচ্ছেদের খবর পাওয়ার পর থেকে তাঁদের প্রতিটা আপডেট জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ পুজোতেও সেভাবে কোনও ছবি দেখা যায়নি কারোরই৷ এতবছর একসঙ্গে পুজো কাটালেও এই বছর একে অপরের থেকে আলাদা তাঁরা৷ তবে দশমীর রাতে এমন একটি কাণ্ড ঘটালেন নবনীতা, যা দেখে চমকে উঠেছেন অনুরাগীরা৷
দশমীর রাতে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন নবনীতা৷ যা মুহূর্তের মধ্যে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে৷ যেখানে দেখা যাচ্ছে, স্বামী জিতুর স্কুটারে চেপে ঘুরছেন নবনীতা৷ চারিদিক শুনশান, আলোর রোশনাইয়ের মধ্য দিয়ে গাড়ির পিছনে বসে ভিডিও করেছেন নবনীতা৷ পুজোর শেষ দিনে এই ভিডিও দেখে স্বভাবতই আঁতকে উঠেছেন অনুরাগীরা৷ তবে কি পুরনো মান অভিমান ভুলে ফের এক হলেন তারা? এমনটাই অনেকে মনে করেছেন৷
advertisement

View this post on Instagram

A post shared by Nabanita❤ (@nabanita.das)

advertisement
advertisement
আরও পড়ুন-‘রণবীর সিং নয়, কাপুরের সঙ্গেই আমাকে ভাল মানায়’, দীপিকার মন্তব্যে তোলপাড়, তবে কি আবারও…
আরও পড়ুন-ফোনের চার্জ শেষ? এবার চার্জার ছাড়াই নিমেষে হবে মোবাইল চার্জ! রইল ৩ ম্যাজিক টিপস
নবনীতার ভিডিও দেখে ভক্তদের মনে প্রশ্ন আসাটাই যে স্বাভাবিক তা বুঝেই ছিলেন অভিনেত্রী৷ এই কারণেই নিজের ভিডিও ক্যাপশনে লিখে দিয়েছেন-গত বছর৷ তবে জিতু-নবনীতাকে এতদিন বাদে একসঙ্গে দেখে সকলেই খুব খুশি হয়েছেন৷ তেমনই ভিডিও দেখে মন খারাপ হয়েছে অনুরাগীদের৷ মা চলে যাওয়ার বিষাদের দিনে নবনীতার যে মন ভাল নেই তা ভিডিওতেই স্পষ্ট ধরা পড়েছে৷
advertisement
একজন কমেন্টে লিখেছেন- ‘তোমাদের দু’জনকে একসঙ্গে দেখে অনেক ভাল লাগল৷’ অন্যজন লিখেছেন-‘ প্রতি বছরটাই এমন হোক সেটাই চাই৷’ এবছর দুর্গাপুজোয় নিজের প্রিয় মানুষটিকে যে মিস করেছেন তা ছবি ও ভিডিও পোস্টেই জানিয়েছেন অভিনেত্রী৷ পুজোর কিছুদিন আগেও জিতু আর শ্বশুর-শাশুড়ির সঙ্গে ছবি দিয়েছিলেন নবনীতা, সঙ্গে লিখেছিলেন’এবার পুজোটা তোমাদের সঙ্গে কাটানো হবে না।’ অভিনেত্রী জানান, দু-একটা পুজো পরিক্রমার কাজ ছাড়া কোথাও যাননি এবারের পুজোয়। পাশাপাশি পুরনো স্মৃতির পাতা উল্টে বর্তমান সময় কাটাচ্ছেন নবনীতা৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Jeetu-Nabanita: জিতুর বাইকে চেপে ঘুরছেন নবনীতা, দশমীর রাতে যা ঘটল... ভাইরাল হতেই তুমুল শোরগোল
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement