advertisement

আমার পা দেখেই সব বিক্রি হয়ে যায়: প্রিয়াঙ্কা চোপড়া

Last Updated:

এরকম ব্যস্ত নায়িকা আগে হয়তো কখনও দেখেনি বলিউড ৷ একের পর এক ছবি, একের পর এক বিজ্ঞাপন, সোশ্যাল ইভেন্ট ৷ সব

#মুম্বই: এরকম ব্যস্ত নায়িকা আগে হয়তো কখনও দেখেনি বলিউড ৷ একের পর এক ছবি, একের পর এক বিজ্ঞাপন, সোশ্যাল ইভেন্ট ৷ সব মিলিয়ে প্রিয়াঙ্কার ব্যস্ততা তুঙ্গে ৷ তারপর প্রিয়াঙ্কার মাথায় এখন নতুন পালক হলিউড রয়্যাল ট্যাগ ! তাই প্রিয়াঙ্কার আদবকায়দা যে অন্যরকম হবে এরকমইটাই আশা করা যায় ৷ তবে প্রিয়াঙ্কা আছেন প্রিয়াঙ্কাতেই ৷
সম্প্রতি ‘হলিউড রয়্যাল’ উপাধি পাওয়ার পর প্রিয়াঙ্কা এক মার্কিন 0ম্যাগাজিনকে জানালেন, ‘ছোটবেলাতে আমি একটু ছেলেদের মতো ছিলাম ৷ সাজগোজের দিকে নজর দিতাম না৷ আমার পায়ে অসংখ্য দাগ ছিল ৷ একদম যত্ন নিতাম না ৷ এখন আমার পা দেখিয়ে ভারতে ১২ থেকে ১৫টা প্রোডাক্ট বিক্রি হয় ৷ এখন আমি জানি নিজেকে সুন্দর কীভাবে রাখতে হয় ৷’
advertisement
প্রিয়াঙ্কা চোপড়া যে এখন একেবারে হাইফাই, তা নিয়ে কোনও সন্দেহ নেই ৷ বলিউডে বাজি মারার পর , এখন তো খুবই ব্যস্ত হলিউডে ৷ একে তো মার্কিন টিভির পর্দায় শুরু হয়ে গিয়েছে কোয়ান্টিকা সিজন টু ৷
advertisement
অন্যদিকে হলিউড ছবি বেওয়াচ প্রায় মুক্তি দোড়গড়ায় ৷ প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে উৎসাহের শেষ নেই মার্কিন জগতেও ৷ তাই তো অস্কারের স্টেজেও দেখা গিয়েছিল প্রিয়াঙ্কাকে !
advertisement
তবে এবার খবরটা হল একেবারেই অন্যরকম ৷ জল্পনা ছিল আগেই ৷ প্রিয়াঙ্কা নাকি খুব শীঘ্রই হতে চলেছেন মার্কিন রয়্যাল ৷ তবে আর জল্পনা নয়, সম্প্রতি মার্কিন এক সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়া খবর অনুযায়ী, প্রিয়াঙ্কাকে অফিসিয়ালি মার্কিন রয়্যাল হিসেবে চিহ্নিত করা হল৷
তা এই মার্কিন রয়্যাল ব্যাপারটা কি? সৃজনীলতা, গ্রেটনেস, এবং নিজস্বতার জন্য এই সম্মান দেওয়া হয় মার্কিন যুক্তরাষ্ট্রে ৷ আর প্রিয়াঙ্কার মধ্যে যে এই সমস্ত গুণ রয়েছে তা নিয়ে কোনও প্রশ্নই ওঠে না ৷
advertisement
বলিউডে তিনি ডিভা ৷ একের পর এক সুপারহিট ছবি ৷ অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় পুরস্কারও ৷ এখন তো প্রিয়াঙ্কা চোপড়া বলিউডে কম, হলিউডেই সদা ব্যস্ত ৷ তবে এর বাইরেও প্রিয়াঙ্কা বিন্দাস নায়িকা হওয়ার জন্যই আরও বেশি জনপ্রিয় ৷
প্রিয়াঙ্কা চোপড়া কখনই রেখে-ঢেকে কথা বলেন না ৷ যা বলেন একেবারে মুখের ওপরে ৷ তা ছবি বিষয়ক কিংবা হোক ব্যক্তিগত ৷ শাহরুখ খানের নাম জুড়িয়ে যখন গুজবে এসেছিলেন প্রিয়াঙ্কা তখনও প্রতিবাদ করেছিলেন সবার মুখের সামনেই৷ এই বিন্দাস হওয়ার কারণে কখনও বদনাম হয়েছেন প্রিয়াঙ্কা, কখনও সুনামও কুড়িয়েছেন তিনি ৷ তবে যাই হোক প্রিয়াঙ্কা কিন্তু বদলায়নি ৷ এখনও রয়েছেন বিন্দাস ৷
advertisement
আপাতত, প্রিয়াঙ্কা চোপড়া ব্যস্ত রয়েছেন ‘কোয়ান্টিকা’ সিজন টু-এর শ্যুটিংয়ে ৷ শ্যুটিং ফ্লোর থেকে নানারকম ছবিও আপলোড করেছেন ট্যুইটারে ৷ তবে শুধু মার্কিন টেলিভিশন ধারাবাহিক নয় ৷ হলিউড ছবি ‘বেওয়াচ’-এ দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে ৷ আর এই ছবিতে মোটেই প্রিয়াঙ্কা হিরোইন নন ৷ বরং খলনায়িকা !
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
আমার পা দেখেই সব বিক্রি হয়ে যায়: প্রিয়াঙ্কা চোপড়া
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement