advertisement

Mimi Chakraborty:'এরকম একটা আমারও চাই', মিমির আবদার শুনে এটা কী করলেন শাহরুখ, জানলে চমকে যাবেন

Last Updated:

Mimi Chakraborty: মিমির যেই আবদার পূরণ করলেন শাহরুখের টিম তা শুনলে চমকে যাবেন আপনি৷

'এরকম একটা আমারও চাই', মিমির আবদার শুনে এটা কী করলেন শাহরুখ, জানলে চমকে যাবেন
'এরকম একটা আমারও চাই', মিমির আবদার শুনে এটা কী করলেন শাহরুখ, জানলে চমকে যাবেন
কলকাতা: একাধারে অভিনেত্রী অন্যদিকে সাংসদ, টলি নায়িকা মিমি চক্রবর্তী সমান তালে সবটা চালিয়ে যাচ্ছেন। অভিনেত্রীর ফ্যান ফলোয়ারের সংখ্যা আকাশছোঁয়া, তবে সেই তালিকায় শাহরুখ খানও যে রয়েছে, সেটা কি জানতেন৷ বাদশার সঙ্গে মিমির যে সখ্যতা রয়েছে তা সকলেই জানেন৷ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুজনের বহুবার দেখা হয়েছে৷ পাঠান মুক্তির আগে ভালবেসে শাহরুখের কাছে একটি আবদার রেখেছিলেন মিমি৷ বলেছিলেন পাঠান ২ নায়িকা বানাতে৷ যদিও সেই প্রশ্নের উত্তর তখন পাননি তারকা৷ তবে এবার মিমির যেই আবদার পূরণ করলেন শাহরুখের টিম তা শুনলে চমকে যাবেন আপনি৷
আগামী সোমবার ইডেন গার্ডেনে পাঞ্জাব সুপার কিংসের মুখোমুখি হচ্ছেন কেকেআর৷ এবার তার আগেই আবদার পূরণ হল নায়িকার৷ দিনকয়েক আগে অভিনেত্রীর বান্ধবী কেকেআর-এর কাস্টমাইজড জার্সি গায়ে একটি ছবি পোস্ট করেছিলেন৷ ছবি দেখা মাত্রই সেটা নিজের টুইটারে রিটুইট করে সাংসদ অভিনেত্রী লেখেন-আমারও একটা এমন চাই৷ সেই টুইট নজর এড়ায়নি কেকেআর-এর৷ টুইট দেখা মাত্রই তড়িঘড়ি নায়িকার জন্য সোনালি ও বেগুনি রঙের জার্সির উপর বড় করে মিমির নাম লেখা জার্সি উপহার পাঠান৷ তারপরই এই কাস্টমাইজড জার্সি হাতে পোজ দিয়েছেন মিমি৷ এই ছবি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে৷
advertisement
advertisement
advertisement
নিজের সোশ্যাল মিডিয়ায় ফ্লোরাল প্রিন্টেড জাম্পস্যুট পরে জার্সি হাতে ধরে ছবিতে পোজ দিয়েছেন নায়িকা৷ কেকেআর-এর অফিসিয়্যাল টুইটার থেকে এই ছবি পোস্ট করা হয়৷ যেখানে লেখা রয়েছে- দারুণ লাগছে মিমি৷ বরাবরই ব্যক্তিগত জিনিস ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন মিমি চক্রবর্তী। এবারও তেমনটাই করলেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Mimi Chakraborty:'এরকম একটা আমারও চাই', মিমির আবদার শুনে এটা কী করলেন শাহরুখ, জানলে চমকে যাবেন
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement