বরফ ঘেরা পাহাড়ে বয়ফ্রেন্ডকে সঙ্গে নিয়ে ‘লাভ স্টোরি’ শোনালেন মোনালি
- Published by:Akash Misra
- news18 bangla
Last Updated:
লকডাউনে সুইজারল্যান্ডে বয়ফ্রেন্ড মাইকের সঙ্গেই ঘরবন্দি বলিউড গায়িকা মোনালি ঠাকুর ৷
#মুম্বই: লকডাউনে সুইজারল্যান্ডে বয়ফ্রেন্ড মাইকের সঙ্গেই ঘরবন্দি বলিউড গায়িকা মোনালি ঠাকুর ৷ সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই বয়ফ্রেন্ডের সঙ্গে ভিডিও পোস্ট করেন মোনালি৷ কখনও গান গেয়ে, কখনও এক্সারসাইজ ৷ সোশ্যাল মিডিয়ায় এভাবেই দারুণ অ্যাক্টিভ মোনালি ঠাকুর ৷
তবে এবার শুধু গান নয়, বরং নিজের প্রেম কাহিনিকে যেন গানের মধ্যে দিয়ে তুলে ধরলেন মোনালি ৷ বরফ ঘেরা আল্পস পাহাড়ে শোনালেন প্রেমের গান ৷
এর আগেও বয়ফ্রেন্ডকে নিয়ে বহু ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন মোনালি ৷ এমনকী, বেশ কিছু ভিডিও ফ্যানদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তিনি ৷
advertisement
লকডাউনে থেকে ইউটিউবে মোনালি ঠাকুর নিয়ে আসলেন তাঁর সিঙ্গলস ৷ যেখানে অভিনয় করলেন মোনালি ও তাঁর রিয়েল লাইফ বয়ফ্রেন্ড মাইক ৷
advertisement
দেখুন মোনালি ঠাকুরের সেই গান দিল কা ফিতুর---
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Jun 10, 2020 4:34 PM IST











