advertisement

Mithun Chakraborty: ‘ফাটাকেষ্ট’ থেকে 'কাবুলিওয়ালা'! বড়দিনের ছুটিতে ঝোলা কাঁধে দেখা দেবেন মিঠুন

Last Updated:

Mithun Chakraborty: অগাস্টের প্রথমদিন প্রকাশ পেল সুমন ঘোষের ছবি 'কাবুলিওয়ালা'-র ফার্স্টলুকে। ছবির মূল আকর্ষণ হল 'কাবুলিওয়ালা' মিঠুন চক্রবর্তী।

ফাটাকেষ্ট’ থেকে 'কাবুলিওয়ালা'
ফাটাকেষ্ট’ থেকে 'কাবুলিওয়ালা'
অগাস্টের প্রথমদিন প্রকাশ পেল সুমন ঘোষের ছবি ‘কাবুলিওয়ালা’-র ফার্স্টলুকে। ছবির মূল আকর্ষণ হল ‘কাবুলিওয়ালা’ মিঠুন চক্রবর্তী। সূত্রের খবর, আজ, মঙ্গলবার থেকেই শুরু হয়েছে ‘কাবুলিওয়ালা’-র শ্যুটিং। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন সোহিনী সরকার এবং আবীর চট্টোপাধ্যায়। ছবিতে মিনির মা-বাবার চরিত্রে দেখা যাবে সোহিনী ও আবীরকে।
সুমন ঘোষ পরিচালিত ছবি ‘কাবুলিওয়ালা’, ১৯৬৫ সালের প্রেক্ষাপটে তৈরি হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প ‘কাবুলিওয়ালা’-র মূল কাহিনি অবলম্বনে তৈরি করতে চলেছেন এই ছবি। চিত্রনাট‍্যের কারণে, যদিও কিছু পরিবর্তন আনা হয়েছে এই ছবিতে। তবে মূল গল্পে বিশেষ বদল আনা হবে না। তবে কাবুলিওয়ালা বললেই আমাদের চোখের সামনে সবার আগে ভেসে ওঠে সেই ছবি বিশ্বাসের মুখই। ১৯৫৭ সালে তপন সিনহার ঐতিহাসিক ছবি ‘কাবুলিওয়ালা’র নামভূমিকায় ছবি বিশ্বাসকে দেখা গিয়েছিল।
advertisement
advertisement
এবার সেই চরিত্রে দেখা যাবে ‘ফাটাকেষ্ট’ মিঠুন চক্রবর্তীকে। এর আগে সুমন ঘোষের ছবি ‘নোবেল চোর’-এ এক গ্রাম্য কৃষকের ভূমিকায় অভিনয় করে মিঠুন দর্শকদের নজর কেড়েছিলেন। মিনি রূপে আসবে এক নবাগতা শিশুশিল্পী। কলকাতা ও বিদেশ মিলিয়ে হবে ছবির শ্যুটিং। বড়দিনের ছুটিতে ডিসেম্বরে কাবুল থেকে ‘রহমত’ মিঠুন আসবেন প্রক্ষাগৃহে।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Mithun Chakraborty: ‘ফাটাকেষ্ট’ থেকে 'কাবুলিওয়ালা'! বড়দিনের ছুটিতে ঝোলা কাঁধে দেখা দেবেন মিঠুন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement