advertisement

ছোটবেলায় ফিরে গেলেন মিমি, খালি পায়ে নদীর জলে জলকেলি ঘরের মেয়ের !

Last Updated:

আমরা যখন ছোটো থাকি, তখন মনে হয় কখন বড় হবো, বড় হলেই তো সব কিছু নিস্তার, বিন্দাস জীবন !

#কলকাতা: আমরা যখন ছোটো থাকি, তখন মনে হয় কখন বড় হবো, বড় হলেই তো সব কিছু নিস্তার, বিন্দাস জীবন ! কিন্তু যেই না বড় হওয়া, তখন কাজের চাপে জীবন প্রায় ওষ্ঠাগত ৷ ঠিক তখনই মনে হয়, ইশ.. আবার যদি ছোটোবেলার সেই দিনগুলোতে ফেরা যেতো !
সেরকমই এক মুহূর্তকে নিজের মনে বন্দি করে ফেললেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী ৷ আর শুধু মনে কেন, ক্যামেরায় বন্দি করে, সেই ভিডিও ইনস্টাগ্রামেও শেয়ার করে ফেললেন তিনি ৷
তা ঠিক কী মুহূর্তকে বন্দি করলেন মিমি?
advertisement
View this post on Instagram

A post shared by Mimi (@mimichakraborty)

advertisement
কয়েক আগে জলপাইগুড়িতে গিয়েছেন মিমি ৷ নিজের বাড়ি, নিজের শহরে, নিজের মানুষদের সঙ্গে একটু সময় কাটানোর জন্য ৷ আর এই নিজের মতো করে সময় কাটানোর মাঝেই ছোটবেলার স্মৃতিতে একেবারে ডুব দিলেন মিমি৷ বলা ভালো ছোটবেলার স্মৃতিতে পা ভেজালেন মিমি চক্রবর্তী !
জলপাইগুড়ি পাহাড়ি খরস্রোতা নদীর জলে পা ডোবালেন মিমি ৷ জুতো খুলে খালি পায়ে নদীর ধারে রীতিমতো ছোটাছুটি শুরু করলেন ৷ জলের মধ্যে দিয়েই এপার-ওপার করলেন তিনি ৷ জলের আওয়াজে ফিরে গেলেন সেই পুরনো দিনে ৷
advertisement
মিমি এই ভিডিও দেখে নেটিজেনরাও আপ্লুত ৷ নায়িকাকে এরকমই ডাউন টু আর্থ থাকার অনুরোধ করেছেন সবাই ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ছোটবেলায় ফিরে গেলেন মিমি, খালি পায়ে নদীর জলে জলকেলি ঘরের মেয়ের !
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement