advertisement

Mimi Chakraborty gets threat: মিমি চক্রবর্তীকে ধর্ষণের হুমকি, কলকাতা পুলিশের নজরে আনলেন অভিনেত্রী নিজেই

Last Updated:

গত ১৪ অগাস্ট মধ্যরাতে আরজি কর কাণ্ডে নির্যাতিতার ন্যায়বিচারের দাবিতে পথে নেমেছিলেন অভিনেত্রী এবং যাদবপুরের প্রাক্তন সাংসদ মিমি৷

ধর্ষণের হুমকি পেলেন মিমি৷
ধর্ষণের হুমকি পেলেন মিমি৷
কলকাতা আরজি কর কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছিলেন৷ এবার নিজের এক্স হ্যান্ডেলেই ধর্ষণের হুমকি পেলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী৷ অভিনেত্রী নিজেই এ দিন কলকাতা পুলিশকে ট্যাগ করে ওই হুমকি বার্তা রিপোস্ট করেছেন৷ তবে পুলিশে অভিযোগ জানানোর বিষয়ে তিনি এখনও কোনও সিদ্ধান্ত নেননি বলেই জানিয়েছেন মিমি৷
নিজের এক্স হ্যান্ডেলে ধর্ষণের হুমকির স্ক্রিনশট তুলে ধরে মিমি লিখেছেন, আমরা তো মহিলাদের জন্য ন্যায় বিচার চাইছি তাই না? এগুলো তারই একটি নমুনা৷ এরকম কিছু বিষধর পুরুষই ভিড়ের মধ্যে মিশে গিয়ে মহিলাদের পাশে দাঁড়ানোর ভেক ধরে আছে৷ কী ধরনের শিক্ষা এবং পরিবেশে এরা বড় হয়েছে?
advertisement
গত ১৪ অগাস্ট মধ্যরাতে আরজি কর কাণ্ডে নির্যাতিতার ন্যায়বিচারের দাবিতে পথে নেমেছিলেন অভিনেত্রী এবং যাদবপুরের প্রাক্তন সাংসদ মিমি৷ তার পরই ধর্ষণের হুমকি পেলেন তিনি৷
advertisement
মিমি এই পোস্ট করার পরই অবশ্য নেট ব্যবহারকারীদের অনেকেই এই হুমকি বার্তার তীব্র নিন্দা করে কলকাতা পুলিশকে তৎপর হওয়ার দাবি জানিয়েছেন৷ কলকাতা পুলিশের সাইবার অপরাধ দমন শাখাকে ট্যাগ করে একজন লিখেছেন, ‘প্রাক্তন একজন সাংসদ যদি এরকম হুমকি পান, তাহলেই বোঝা যায় মহিলারা কতটা বিপদের মুখে দাঁড়িয়ে রয়েছেন৷ মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে পদক্ষেপ করা হোক৷’
advertisement
একা মিমি নন, আরজি কর কাণ্ডের প্রতিবাদে টালিগঞ্জের অনেক অভিনেতা-অভিনেত্রী এবং কলাকুশলীরাই পথে নেমেছেন৷ মিমি অভিযোগ না জানালেও স্বতঃপ্রণোদিত হয়ে কলকাতা পুুলিশ মিমিকে হুমকি দেওয়া ব্যক্তির বিরুদ্ধে কোনও পদক্ষেপ করে কি না, সেটাই দেখার৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Mimi Chakraborty gets threat: মিমি চক্রবর্তীকে ধর্ষণের হুমকি, কলকাতা পুলিশের নজরে আনলেন অভিনেত্রী নিজেই
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement