advertisement

স্ত্রী’র সঙ্গে পরকীয়া! জনপ্রিয় টেলি অভিনেতাকে কুপিয়ে খুন করল বন্ধু

Last Updated:

রবিবার কোনও এক বন্ধুর ফোন পেয়ে তাঁর সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই অভিনেতা। আর ফেরেননি ।

#চেন্নাই: বন্ধুর স্ত্রী’র সঙ্গে পরকীয়ার জেরে খুন হতে হল জনপ্রিয় তামিল অভিনেতা সিলভারাথিনামকে! পুলিশ সূত্রে এমনটাই জানা গিয়েছে । সিলভারাথিনামকে খুনের এলাকার সিসিটিভি ফুটেজও এসেছে পুলিশের হাতে । গত রবিবার একটি ফোন কল পেয়ে চেন্নাইয়ের নিজের বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন সিলভারাথিনাম । তারপর আর ফেরেননি ।
জানা গিয়েছে, সিলভারাথিনাম নামের ওই তামিল অভিনেতা বিগত ১০ বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন । তিনি আদতে শ্রীলঙ্কার বাসিন্দা । সেখান থেকে ভারতে এসে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের কেরিয়ার গড়ে তোলেন সিলভারাথিনাম । বন্ধু এবং সহ-পরিচালক মানির সঙ্গে থাকতেন সিলভারাথিনাম । মানি পুলিশকে জানান, রবিবার কোনও এক বন্ধুর ফোন পেয়ে তাঁর সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বেরিয়েছিলেন সিলভারাথিনাম। আর ফেরেননি ।
advertisement
advertisement
ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে আসার পর সেখানে সিলভারাথিনাম ছাড়াও আরও এক ব্যক্তিকে দেখতে পায় পুলিশ । বিজয় কুমার নামে ওই ব্যক্তির স্ত্রী’র সঙ্গে সিলভারাথিনামের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল বলে জানতে পেরেছে পুলিশ । সেই সম্পর্কের কথা জানতে পেরে বিজয় কুমার অভিনেতাকে কুপিয়ে খুন করেছে, এমনটাই অনুমান পুলিশের । তবে এ ছাড়াও অন্য কোনও কারণ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ ।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
স্ত্রী’র সঙ্গে পরকীয়া! জনপ্রিয় টেলি অভিনেতাকে কুপিয়ে খুন করল বন্ধু
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement