advertisement

সলমনের নায়িকা জারিন খানের গাড়ির ধাক্কায় মৃত্যু বাইক চালকের !

Last Updated:
#মুম্বই: বলিউডের জনপ্রিয় নায়িকা জারিন খানের গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন এক বাইক চালক ৷ ঘটনাটি ঘটেছে গোয়াতে ৷
একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, গোয়ার অনুজায় একটি গাড়ি দুর্ঘটনায় বাইক চালকের মৃত্যুর খবরের তদন্ত করতে গিয়েই পুলিশ জানতে পারে গাড়িটি বলিউড অভিনেত্রী জারিন খানের ৷ দুর্ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন, জারিনের গাড়ি চালক আলি আব্বাস ৷ তবে সেই সময় গাড়ির মধ্যে জারিন উপস্থিত ছিলেন কিনা তা এখনও স্পষ্ট নয় ৷
advertisement
পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বেশ জোরেই ছুটছিল জারিনের গাড়িটি ৷ হঠাৎই গাড়ির সামনে চলে আসে একটি বাইক ৷ জারিনের গাড়ির ধাক্কায় বাইকটি একেবারে রাস্তায় উল্টে যায় ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালকের ৷
advertisement
২০১০ সালে ‘বীর’ ছবি থেকেই বলিউডে পা রাখেন জারিন খান ৷ ক্যাটরিনার লুক আ লাইক হওয়ায় সলমনই জারিনকে বলিউডে সুযোগ দেন ৷ তবে ‘বীর’ ছবিটি বক্স অফিসে মুখ থুবরে পড়ে ৷ এমনকী, খুব একটা নজর কাড়তে পারেন না জারিনও ৷ এরপর অবশ্য সলমনের সঙ্গে অন্য কোনও ছবিতে জুটি বাঁধতে দেখা যায়নি ৷ সলমনের নায়িকা হওয়ার দায়ে নিন্দুকেরা এই গাড়ি দুর্ঘটনার সঙ্গে সলমনের গাড়ি দুর্ঘটনার প্রসঙ্গ টেনে গুঞ্জনে মত্ত ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সলমনের নায়িকা জারিন খানের গাড়ির ধাক্কায় মৃত্যু বাইক চালকের !
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement