advertisement

বলি নায়িকাকে বিশেষ উপহার কিং মেসির! জন্মদিনে ছবি পোস্ট করে হইচই ফেললেন অভিনেত্রী

Last Updated:

আর্জেন্টিনার জার্সি পরে গ্যালারিতে বা বাড়িতেই উদযাপনে মেতেছেন সকলে। মেসিপ্রেমীদের যেন স্বপ্ন পূরণ হল। লিয়োনেল মেসির হাতে উঠল বিশ্বকাপ। তবে এই বলিউড নায়িকার কাছে ১৯ ডিসেম্বর দিনটা দু'টি কারণে স্মরণীয় হয়ে থাকল।

#মুম্বই: ইতিহাস তৈরি হল লুসেইলে। রবিবাসরীয় রুদ্ধশ্বাস রাতের কথা কেউই ভুলতে পারছেন না। তা সে সাধারণ হোন বা তারকা। আর্জেন্টিনার জার্সি পরে গ্যালারিতে বা বাড়িতেই উদযাপনে মেতেছেন সকলে। মেসিপ্রেমীদের যেন স্বপ্ন পূরণ হল। লিয়োনেল মেসির হাতে উঠল বিশ্বকাপ। তবে এই বলিউড নায়িকার কাছে ১৯ ডিসেম্বর দিনটা দু'টি কারণে স্মরণীয় হয়ে থাকল।
প্রথমত লিও বিশ্বকাপ জিতলেন। দ্বিতীয়ত তাঁর জন্মদিন। ৪৭-এ পা দিলেন মাহী গিল। ইনস্টাগ্রামে নিজের ছবি দিলেন 'ডেভ ডি' খ্যাত নায়িকা। যেখানে দেখা যাচ্ছে, ফিফা বিশ্বকাপের আদলে তৈরি একটি কাপ হাতে নিয়ে তাতে চুম্বন করছেন মাহী।
advertisement
advertisement
একই রকম তিনটি ছবি দিয়ে লিখলেন, 'কী অসামান্য খেলা... ঐতিহাসিক... বিশুদ্ধ ম্যাজিক। মেসি তোমার জন্য প্রচণ্ড খুশি। জন্মদিনে কী যে ভাল উপহার পেলাম!' মেসির এই জয় তাঁর কাছে জন্মদিনের উপহারের মতো। এই উপহারের জন্য মেসিকে প্রাণভরা ভালবাসা জানালেন তিনি।
advertisement
View this post on Instagram

A post shared by Mahie Gill (@mahieg)

advertisement
পাঁচটি বিশ্বকাপ খেলার পর অবশেষে লিয়োনেল মেসির হাতে বিশ্বকাপ। ম্যাচের পর সোশ্যাল মিডিয়াজুড়ে ঝড় তুলেছেন কোটি কোটি মানুষ। সেই তালিকায় বলিউডের শিল্পীরও রয়েছেন। যাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, সোনু সুদ, প্রীতি জিন্টা, কার্তিক আরিয়ান, অর্জুন রামপাল, অনিল কাপুর, মোহনলাল, রণদীপ হুডা, অভিষেক বচ্চন, সুস্মিতা সেন, রণবীর সিং, অজয় দেবগণ, শাহরুখ খান, অনুপম খের প্রমুখ।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বলি নায়িকাকে বিশেষ উপহার কিং মেসির! জন্মদিনে ছবি পোস্ট করে হইচই ফেললেন অভিনেত্রী
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement