advertisement

মহালয়া রিভিউ: উত্তমের ‘মহালয়া’ও জমেনি, এটিও জমল না !

Last Updated:

কেমন যেন পুজোর ঢের আগে শারদীয়া সংখ্যা হাতে পেয়ে বাঙালির ঠিক কী করবে, কী করবে না-র মাঝে পড়ে যাওয়া ৷ পরিচালক সৌমিক সেনের ‘মহালয়া’ ছবিটিও যেন ঠিত তাই ৷ ভালো নাকি মন্দ, তা বুঝতে পারার আগেই ছবি শেষ !

#কলকাতা: না ঠিক জমল না ! বাঘা বাঘা অভিনেতারা ছিলেন, গল্পও ছিল, রিসার্চও ছিল৷ মোটামুটি একটা চিত্রনাট্যও ছিল ৷ কিন্তু সবে মিলিয়ে ব্যাপারটা ঠিক তেমন জমল না ৷ কেমন যেন পুজোর ঢের আগে শারদীয়া সংখ্যা হাতে পেয়ে বাঙালি ঠিক কী করবে, কী করবে না-র মাঝে পড়ে যাওয়া ৷ পরিচালক সৌমিক সেনের ‘মহালয়া’ ছবিটিও যেন ঠিক তাই ৷ ভালো নাকি মন্দ, তা বুঝতে পারার আগেই ছবি শেষ !
আসলে, সৌমিক সেনের ‘মহলয়া’ ছবির মূল সমস্যাই হল গল্প ৷ ছবিতে দেখানো গল্প অনুযায়ী, ওপর ওয়ালার চাপে ১৯৭৬ সালে আকাশবাণীতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র ও পঙ্কজ মল্লিকের ‘মহিষাসুরমর্দিনী’ বন্ধ করে, সেই জায়গায় চলে আসেন উত্তম কুমার ও হেমন্ত মুখোপাধ্যায় ৷ এই হঠাৎ ‘পরিবর্তন’, এর নেপথ্যে রাজনীতি ও বাঙালির নস্ট্যালজিয়া আঁকড়ে ধরাই মূলত ছবির মূল উপপাদ্য বিষয় হয়ে ওঠে ৷ আর এই জায়গা থেকেই শুরু হয় সমস্যা ৷ আসলে, এতো ছোট্ট একটি ঘটনাপ্রবাহ নিয়ে একটা তথ্যচিত্র কিংবা শর্টফিল্ম হলে ক্ষতি ছিল না ৷ কিন্তু এটাকে ফিচারফিল্মের রূপ দিতে গিয়েই ঘটে গণ্ডগোল ৷ সংলাপ ও অভিনেতাদের আসা-যাওয়া দিয়ে কতক্ষণ আর ছবিকে ধরা যায় ? ধরতেও পারেননি পরিচালক ৷ আর সেই কারণেই হয়তো বার বার একই দৃশ্য, একই রকমভাবে চলে আসে ৷ নতুন কিছু আর বলতে পারে না ৷
advertisement
পরিচালক সৌমিক সেন, বাঙালির ‘মহালয়া’ প্রেমকে আনতে চেয়েছিলেন ছবি জুড়ে ৷ আনতে চেয়েছিলেন নস্ট্যালজিক হয়ে ওঠার অভ্যাস ৷ ভেবেছিলেন একেই হাতিয়ার করে হয়তো ছবিটা উতরে দেবেন ! কিন্তু সেই নস্ট্যালজিয়াটাকে দেখাতে গিয়ে অতিনাটকীয়তা নিয়ে এসেছেন তিনি ৷ নিয়ে এসেছেন অযথা কিছু চরিত্রও ৷ যা কিনা না থাকলেও হতো ৷
advertisement
advertisement
অভিনয়ের দিক থেকে শুভাশিস মুখোপাধ্যায় নিজের সেরাটা দিয়েছেন ৷ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের আদব-কায়দায় নিজেরে একেবারে নিংড়ে দিয়েছেন শুভাশিস ৷ যিশু সেনগুপ্ত এই ছবিতে উত্তম কুমার হলেও, যিশুর মতনই ছিলেন ৷ আর এখানেই তিনি দক্ষ অভিনেতার প্রমাণ দিয়েছেন ৷ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছিলেন ৷ তবে ঠিক কেন ছিলেন, তার ছবিতে থাকাটা কতটা জরুরী ছিল, তা তর্কের বিষয় হয়ে উঠতে পারে৷ তবে সেটা করে বিশেষ লাভ হবে না ৷ অন্যদিকে, শুভময় চট্টোপাধ্যায়, কাঞ্চন মল্লিক এবং সহঅভিনেতারা আলাদা করে কোনও ছাপ ফেলতে পারেনি ৷
advertisement
সবশেষে বলতে গেলে, সৌমিক সেনের ‘মহালয়া’ ভিড়ে হারিয়ে যাওয়ার মতো ছবি৷ এই ছবি কোথাও কোনওরকম ছাপ ফেলতে পারে না ৷ এমনকী, এই ছবিতে এমন কিছু নেই যা হল থেকে বেরিয়ে এসেও মনে থাকে ৷ তবে হ্যাঁ, ছবি শেষে মাল্টিপ্লেক্সের ডলবি ডিজিট্যাল সাউন্ডে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের স্তোত্রপাঠ ও ‘জাগো তুমি জাগো...’ শুনতে খারাপ লাগে না !
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
মহালয়া রিভিউ: উত্তমের ‘মহালয়া’ও জমেনি, এটিও জমল না !
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement