advertisement

North 24 Parganas News: সোদপুরের ফ্ল্যাট থেকে জোড়া দেহ উদ্ধার! দুই বোনের মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য, কেন এমন পরিণতি তদন্তে পুলিশ

Last Updated:

North 24 Parganas News: সোদপুরের বহুতলের একটি ফ্ল্যাট থেকে দুই বোনের মৃতদেহ উদ্ধার। অনাহার, অসুস্থতার কারণে মৃত্যু, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে খড়দহ থানার পুলিশ।

খড়দহ থানা
খড়দহ থানা
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়ঃ সোদপুরে দুই বোনের রহস্যজনক মৃত্যু। তীব্র চাঞ্চল্য এলাকায়। সোদপুরের এক আবাসনের ফ্ল্যাট থেকে দুই বোনের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এদিন এলাকায় জোর চাঞ্চল্য ছড়ায়। মৃতাদের নাম, সবিতা দত্ত চট্টোপাধ্যায় (প্রায় ৬১ বছর) ও কণিকা দত্ত (৫৭ বছর)। পুলিশ সূত্রে এমনটাই জানা গিয়েছে।
এদিন সকালে সোদপুরের হরিশচন্দ্র দত্ত রোডের একটি বহুতলের একতলার ফ্ল্যাট থেকে দু’টি দেহ উদ্ধার করে খড়দহ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই বোনের নাম সবিতা দত্ত চট্টোপাধ্যায় ও কণিকা দত্ত। দীর্ঘদিন ধরেই তাঁরা ওই ফ্ল্যাটে একাই থাকতেন। প্রতিবেশীদের সঙ্গে তেমন মেলামেশা ছিল না বলেই জানা যাচ্ছে। এলাকাবাসীদের সন্দেহ হওয়ায় বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ফ্ল্যাটের ভিতর থেকে দুই বোনের নিথর দেহ উদ্ধার করে।
advertisement
আরও পড়ুনঃ বাড়ি বাড়ি গিয়ে ময়লা-আবর্জনা সংগ্রহ করবে টোটো! শহরের বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ, হয়ে গেল উদ্বোধন
প্রাথমিকভাবে দেহে আঘাতের স্পষ্ট কোনও চিহ্ন মেলেনি। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। অনুমান, না খেতে পেয়েই মৃত্যু হয়ে থাকতে পারে দু’জনের। অনাহার, অসুস্থতার কারণেই কি মৃত্যু, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে খড়দহ থানার পুলিশ।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দুই বোনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তের স্বার্থে প্রতিবেশীদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: সোদপুরের ফ্ল্যাট থেকে জোড়া দেহ উদ্ধার! দুই বোনের মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য, কেন এমন পরিণতি তদন্তে পুলিশ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement